সারাদেশ

পিরোজপুরে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি

খানাকুনিয়ারী পি.ই.আর.সি ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী ও পশ্চিম কদমতলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও নিয়োগ বাণিজ্য সহ নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের লোকজন। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন খানাকুনিয়ারই এলাকার ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মো: মানিক শেখ বলেন আব্দুল হক খানাকুনিয়ারী পি.ই.আর.সি ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী ও পশ্চিম কদমতলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নিয়মিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব আছেন। তিনি নিজের পথ পদবী গোপন করে ও ক্ষমতা প্রদর্শন করে বছরের পর বছর ধরে না না চালিয়েতি ও জঘন্য অন্যায়ের রাজত্ব কায়েম করেছেন।

তিনি গত পাঁচ বছরে এলাকার সাধারণ নিরীহ মানুষ ও বেকার যুবক-যুবতীদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কমপক্ষে ১০ জনের কাছ থেকে প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তার অন্যায়ের বিষয়ে প্রতিবাদ করলে তিনি মিথ্যে মামলা দিয়ে হয়রানি করেন।

এছাড়াও পশ্চিম কদমতলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় বাস্তবে তেমন নিয়মিত ক্লাস হয় না আবাসিক কোনো শিক্ষার্থী ও নেই। অথচ আব্দুল হক বিভিন্ন সরকারি দপ্তরে ভুয়া ও বানোয়াট কমপক্ষে ১৭০ জন শিক্ষার্থীর তালিকা জমা দিয়ে দীর্ঘদিন ধরে সরকারি নানাবিধ বরাদ্দ ও অসুবিধা গ্রহন করে আসছে।

ভুক্তভোগী মনিরা জেসমিন বলেন, চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারক আব্দুল হক তার থেকে নগদ দুই লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। এখন আর তিনি যোগাযোগ করেন না।

ভুক্তভোগী আতিকুর রহমান বলেন, পশ্চিম কদমতলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়ার প্রবণ দেখিয়ে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছেন আব্দুল হক। বারবার চাইলেও তিনি টাকা ফেরত দেননি।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল হক জানান এ বিষয়ে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ তিনি অস্বীকার করেন। একটি চক্রতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে পশ্চিম কদমতলা এলাকার মো: মানিক শেখ, আব্দুর রাজ্জাক, মো: আতিকুর রহমান, মনিরা জেসমিন সহ ভুক্তভোগী পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সমর্থন কমেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিষয়ক পদক্ষেপ নিয়ে দেশটিতে অসন্ত...

পানিশূন্য গাজীখালী, বাড়ছে দুর্ভোগ

ভরা বর্ষা মৌসুমে যেখানে নদী থাকার কথা ছিল পানিতে থইথই, সেখানে বাস্তব চিত্র সম...

জুলাই গণঅভ্যুত্থয়ের কৃতিত্ব একার নয়: রিজভী

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয় বলে মন্তব্য করেছেন ব...

জয়ের স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে বাংলাদেশ দলের প্রথম বহর...

হঠাৎ বাড়ল ডলারের দাম, কারণ কী?

আমদানি বিল পরিশোধে মার্কিন ডলারের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় দেশের বৈদেশিক মুদ্র...

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগে গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর ও মানহানিকর’...

পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রবণতা

২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রবণতা দেখা দিয়েছে।...

সৈকতের পদত্যাগপত্র কার্যকর করলো বিসিবি

গত বছরের ২১ এপ্রিল বিসিবির চুক্তি থেকে সরে যেতে পদত্যাগপত্র দিয়েছিলেন আম্পায...

অনুশীলন নিয়ে খুশি তাইজুল, অজি পেসারদের নিয়ে বাড়তি সতর্কতা

গত শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে প্রথম বহরে দেশ ছেড়েছিলেন শান্ত, মুশফি...

৫ আগস্ট: গণঅভ্যুত্থানের বিজয়, নতুন বাংলাদেশের পথচলা ও ঐতিহাসিক তাৎপর্য 

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু দিন কেবল একটি তারিখ নয়; সেগুলো একটি জাতির স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা