সংগৃহিত
আন্তর্জাতিক

পাকিস্তানে পাঁচ উপস্থাপকের টকশো বর্জন

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে পাঁচ উপস্থাপকের টকশো বর্জনের ঘোষণা দিয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেইরিক-ই-ইনসাফ (পিটিআই)। এসব উপস্থাপকের সঞ্চলনায় যে সব টকশো হয়, তা বর্জন করতে দলটির কোর কমিটি নেতাদের নির্দেশনা দিয়েছে।

এ বিষয়ে একটি নোটিশ জারি করেছে পিটিআইয়ের সেন্ট্রাল মিডিয়া বিভাগ। এতে দেখা গেছে, পাকিস্তানের চারটি গণমাধ্যমের পাঁচজন উপস্থাপকের টকশো বর্জন করতে নেতাদের বলা হয়েছে।

এগুলো হলো, দুনিয়া নিউজে কামরান শহিদের উপস্থাপনায় অফ দ্য ফ্রন্ট, ডন নিউজের লাইভ উইথ আদিল শাহবাজ, স্যামা টিভিতে মেরা সওয়াল উইথ মুনিব ফারুক, জিও নিউজের আজ শাহজেব খানজাদা কে সাথ ও সেলিম সাফির উপস্থানায় জিরগা।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলেছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেই অভিযোগ আবারও তুলে তিনি দাবি করেছেন, এই ভোট চুরির জন্যই পাকিস্তানের পরিণতি শ্রীলঙ্কার মতো হবে।

বুধবার (১৩ মার্চ) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে এক অনানুষ্ঠানিক আলাপে পিটিআই’র প্রতিষ্ঠাতা বলেন, আমার সব অনুমান সত্য প্রমাণিত হয়েছে।

পিটিআই’কে ইচ্ছা করে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছিল জানিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, ভোটাররা নির্বাচনের দিন এর প্রতিশোধ নিলেও ‘ভোটের মাধ্যমে পরিবর্তন’ গ্রহণ করা হয়নি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলবাড়ীতে লক্ষণ দেখে হামের চিকিৎসা, নেই পরীক্ষার ব্যবস্থা

দিনাজপুরের ফুলবাড়ীতে এখনও হামের সনাক্ত না হলেও লক্...

ফুলবাড়ীর হিমাগারে আলু রাখার জায়গা নেই, বিপাকে কৃষক

দিনাজপুরের দক্ষিণ-পূর্বাংশের পাঁচ উপজেলার একমাত্র...

মার্কিন গণমাধ্যমে ক্রু উদ্ধারের নেপথ্য

ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন ফাইটার জেটের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধারের দাবি কর...

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসি’র মাধ্যমে নিয়োগ

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদরাসায়) প্রধান ও সহকারী প্রধ...

 মা-বোনের সম্ভ্রমহানিকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা