সারাদেশ

পটুয়াখালী মুক্ত  দিবস উদযাপন

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে পটুয়াখালী মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, বীর মুক্তিযোদ্ধা এস.এ জকির হিরু, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোদাচ্ছের বিল্লাহ, একেএম কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল মজিদ বাহার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম মোজাম্মেল হোসেন তপন, সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মো. মফিজুর রহমান খান প্রমূখ।

এ সময় বক্তারা ভূয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল, যারা ভাতা নিয়েছেন তাদের টাকা ফেরত প্রদান, এদের যারা সহযোগিতা করেছেন তাদেরও সনদ বাতিল এবং সেই সাথে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করার দাবি জানিয়েছেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে ফুল দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় মুক্তিযোদ্ধাদের অবদান ও ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা