ছবি: সংগৃহীত
বিনোদন

নেপালে দুর্যোগে আটকা খরাজ মুখোপাধ্যায়

বিনোদন ডেস্ক

নেপালে নতুন ছবির শুটিং করতে গিয়ে প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আটকা পড়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। নেপাল-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বানে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

এদিকে, খরাজের সঙ্গে ফোনে যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে বারবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যাচ্ছে না। এতে উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছেন তার পরিবারের সদস্যরা।

খরাজের ছেলে তমোঘ্ন মুখোপাধ্যায় (বিহু) বলেন, “আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি বলেই মনে হচ্ছে। বাবার সঙ্গে মা-ও রয়েছেন। গতকালই মায়ের সঙ্গে আমার কথা হয়েছে। তবে আজ আর যোগাযোগ করতে পারিনি। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফ্লাইট পেতেও অসুবিধা হচ্ছে বলে শুনেছি। আশা করছি, তারা শারীরিকভাবে ভালো আছেন।”

তিনি আরও জানান, নেপালের পাহাড়ি এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভূমিধসের কারণে স্থানীয় টেলিফোন ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ কারণে বাবার সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতির উন্নতি হলে ফ্লাইট চলাচলও স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি।

তমোঘ্ন বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে খরাজ মুখোপাধ্যায় ও তার স্ত্রীসহ সবাই নিরাপদে দেশে ফিরতে পারবেন বলে তারা আশাবাদী।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধার অনুমতি নেপালের

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যার উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প...

ইউক্রেনে মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

এক পশ্চিমা কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে বলেছে...

ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

ঢাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থেকে...

দেশে ফিরলেন টাইগারদের একাংশ

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে নেমে প্রথম ম্যাচেই ইতিহাস গড়েছিল বা...

ফিফার নিষেধাজ্ঞামুক্ত বসুন্ধরা কিংস

অবশেষে ফিফার সব নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ ফুটবল লিগের চ্যাম্পিয়ন...

অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা

লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহায়তাকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক প...

খাঞ্জেলী দীঘির কুমির ‘ধলাপাহাড়’ এখন ডুলাহাজারা সাফারি পার্কে

দীর্ঘদিনের অসুস্থতা ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হওয়ায় গত ১২ আগস্ট খুলনা থেকে বি...

ওয়ালটন কর্পোরেট অফিসে বিসিবি সভাপতি তামিম

ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে বিসিবি সভাপতি তামিম ইকবালসহ অতিথিদের ফুল দিয়ে স...

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৪ জ...

চুয়াডাঙ্গায় বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

ইজিবাইক শ্রমিকদের বিরুদ্ধে বাস-মিনিবাস শ্রমিকদের ওপর হামলা, মারধর ও বাস আটকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা