ছবি: আমার বাঙলা
সারাদেশ

নেতৃবৃন্দকে নিয়ে বিরুপ মন্তব্য, নীলফামারীতে জেলা বাস

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহণ শ্রমিক ইউনিয়ন (রেজি নং ৩৪৪৬) নেতৃবৃন্দকে নিয়ে বিরুপ মন্তব্য এবং চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার বিকেলে(১৪জুলাই) জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী মানবববন্ধনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করে।

জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহণ শ্রমিক ইউনিয়ন এই কর্মসুচির আয়োজন করে।

সংগঠনের জেলা সভাপতি নুর আলমের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ রানা মানিক, আন্তঃ জেলা সড়ক সম্পাদক আফজাল হোসেন, জেলা রিকসা শ্রমিক ইউনিয়নের সভাপতি অসিয়ার রহমান, জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের কোষাধ্যক্ষ আবু তাহের প্রমুখ।

মানববন্ধনে অভিযোগ করা হয় জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং রাজ ২২০) নেতৃবৃন্দ জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহণ শ্রমিক ইউনিয়নের জেলা নেতৃবৃন্দকে কটাক্ষ এবং মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে বিরুপ মন্তব্য করেছেন।

সৈয়দপুর ভিত্তিক ওই সংগঠনের নেতৃবৃন্দ শ্রমিক নির্যাতন এবং চাঁদাবাজি করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি নুর আলম জানান, ২২০ ছেড়ে যেসব শ্রমিক ৩৪৪৬ য়ে এসেছেন তাদের উপর নির্যাতন করছে সৈয়দপুরের নেতৃবৃন্দ। তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।

আমি দৃঢ়ভাবে বলতে চাই যদি তাদের ওই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হয় তাহলে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন(রেজি নং রাজ ২২০) এর সভাপতি ও সাধারণ সম্পাদককে নীলফামারীতে অবাঞ্চিত ঘোষণা করা হবে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিলেটে কমছে পানি, বাড়ছে প্লাবনের আশঙ্কা

দেশের তিনটি নদীর তিনটি পয়েন্টে এখনও পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ত...

প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে কঠোর বার্তা

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্য...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। জাতীয় ক্ষুদ্...

বাংলাদেশের উদ্দেশে আর্জেন্টিনা কোচের উপহার

আটলান্টার বিশাল স্টেডিয়ামে মিডিয়া সেন্টার থেকে সংবাদ সম্মেলন কক্ষে পৌঁছাতেই ল...

উলিপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা

জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যো...

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ...

সদরঘাটে দিনদুপুরে হামলা, আহত অন্তঃসত্ত্বাসহ অনেকে

চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার সাহেবপাড়া এলাকায় দিনদুপুরে সংঘবদ্ধ হামলা, ভাঙ...

প্রেমের সুযোগই পাইনি: দীঘি

বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি। বর্তমানে...

উত্তেজনার মাঝেও ইরানের প্রশংসায় ট্রাম্প

বুধবার (১৫ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা