ছবি: সংগৃহীত
বিনোদন

নুসরাতের সুরে আজও মুগ্ধ শ্রোতারা

বিনোদন ডেস্ক

সময় বদলায়, বদলে যায় সংগীতের ধারা ও শ্রোতাদের রুচিও। তবে কিছু শিল্পীর কণ্ঠ ও সৃষ্টির আবেদন সময়ের সীমা পেরিয়ে মানুষের হৃদয়ে স্থায়ী হয়ে থাকে। ‘শাহেনশাহ-ই-কাওয়ালি’ নুসরাত ফতেহ আলী খান তেমনই এক কিংবদন্তি। মৃত্যুর দুই যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও তার কণ্ঠের জাদু আজও সমানভাবে মুগ্ধ করে সব প্রজন্মের শ্রোতাকে।

প্রেম, বিরহ থেকে শুরু করে আধ্যাত্মিক অনুভূতি—মানুষের নানা আবেগকে কাওয়ালির সুরে অনন্যভাবে তুলে ধরেছিলেন নুসরাত। ১৯৪৮ সালের ১৩ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদে একটি ঐতিহ্যবাহী সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পারিবারিকভাবেই শতাব্দীপ্রাচীন কাওয়ালি সংগীতের সঙ্গে তার গভীর সম্পর্ক তৈরি হয়।

তবে নুসরাতের বাবা চাইতেন, ছেলে সংগীতের বদলে চিকিৎসক বা প্রকৌশলী হিসেবে প্রতিষ্ঠিত হোক। কিন্তু সংগীতের প্রতি তার গভীর আকর্ষণ শেষ পর্যন্ত তাকে সেই পথ থেকে সরাতে পারেনি। কঠোর সাধনা, অসাধারণ প্রতিভা ও নিজস্ব গায়কির মাধ্যমে পরবর্তী সময়ে তিনি শুধু কাওয়ালির জগতেই নয়, আন্তর্জাতিক সংগীতাঙ্গনেও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।

নুসরাত ফতেহ আলী খানের স্মরণে ঢাকায় ‘শাম-ই-নুসরাত’

নুসরাতের সংগীতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল আবেগের গভীরতা ও সুরের বিস্তৃত পরিসর। তার কণ্ঠে কাওয়ালি যেন একসময় পরিণত হতো আধ্যাত্মিক অভিজ্ঞতায়। তার পরিবেশনার তীব্রতা শ্রোতাদের সহজেই অন্য এক আবহে নিয়ে যেতে পারত।

শুধু ঐতিহ্যবাহী কাওয়ালির মধ্যেই সীমাবদ্ধ থাকেননি নুসরাত। পপ, রক ও ইলেকট্রনিক সংগীতের সঙ্গেও তার সুরের সফল সংমিশ্রণ হয়েছে। বলিউডের বিভিন্ন সিনেমায় তার গান ও সুর আবেগঘন মুহূর্তকে আরও গভীরতা দিয়েছে। আধুনিক সংগীতের নানা প্ল্যাটফর্মেও তার গান এখনো শ্রোতাদের কাছে জনপ্রিয়।

বিশ্বমঞ্চে সুফি কাওয়ালিকে পরিচিত করে তোলার ক্ষেত্রেও নুসরাত ফতেহ আলী খানের অবদান অনস্বীকার্য। পশ্চিমা সংগীতশিল্পীদের সঙ্গে তার বিভিন্ন যৌথ কাজ ও ফিউশন প্রাচ্য-পাশ্চাত্যের সংগীতের মধ্যে নতুন এক সেতুবন্ধ তৈরি করেছিল। এর ফলে কাওয়ালি পৌঁছে যায় বিশ্বের নানা প্রান্তের শ্রোতার কাছে।

১৯৯৭ সালের ১৬ আগস্ট মাত্র ৪৮ বছর বয়সে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই কিংবদন্তি শিল্পী। তার মৃত্যু বিশ্বসংগীতের জন্য বড় এক শূন্যতা তৈরি করলেও তার সৃষ্ট সুর ও গায়কির প্রভাব এখনো অমলিন। তার ভাতিজা রাহাত ফতেহ আলী খানসহ পরবর্তী প্রজন্মের বহু শিল্পী নুসরাতের সংগীতের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে...

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি মিয়ানমারের

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাস...

পর্দায় ফিরছে কোয়েল-পরমব্রত জুটি

দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যেতে পারে ভারতীয় বাংলা সিনেমার জনপ্...

কারাগারফেরত জুয়েল দুই হাতবোমাসহ গ্রেপ্তার

ঢাকার ডেমরার সারুলিয়া এলাকা থেকে দুটি হাতবোমাসদৃশ বস্তুসহ নরসিংদী জেলা কারাগা...

সৌদিতে যাত্রীদের ভ্রমণ নথি যাচাইয়ের নির্দেশ

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (গা...

ঘুমন্ত শিশুকে সাপের কামড়, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু

মেহেরপুরের গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে তানভীর আহমেদ (৫) নামে এক শিশুর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা