ছবি: সংগৃহীত
সারাদেশ

নরসিংদী সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

হাবিব আহম্মদ মোল্লা, নরসিংদী

সাম্প্রতিক ভূমিকম্পে প্রাণহানি ও আতঙ্কের পরিপ্রেক্ষিতে নরসিংদী সদর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের সভাপতিত্বে এ সভা হয়। সভা পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম।

সভায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী সৈয়দ রেজাউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার–পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মো. রুহুল ছগীর, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মিয়াজী, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মোতালিব, সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতেমা আক্তার সুইটি প্রমুখ।

ইউএনও আসমা জাহান সরকার বলেন, প্রথম দফার ভূমিকম্পে ৫ জনের মৃত্যু ও শতাধিক মানুষের আহত হওয়ার পর স্বল্প বিরতিতে আরও দু’দফা কম্পন অনুভূত হয়। এতে শহর ও উপজেলার নানা এলাকার মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তিনি জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন–কাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

ভবন নির্মাণে নীতিমালা মেনে চলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, গুজবে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকতে হবে এবং জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসনের হেল্পলাইন ব্যবহার করতে হবে।

এ ছাড়া ঘটনাটি তদন্তে উপজেলা প্রকৌশলী সৈয়দ রেজাউল হককে আহ্বায়ক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলামকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা