সংগৃহীত
শিক্ষা
৪১তম বিসিএস

নন-ক্যাডারে নিয়োগ পাবে ৪০৫৩ জন

নিজস্ব প্রতিবেদক: ৪১ তম বিসিএসের নন-ক্যাডারে শূন্য পদের জন্য সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বিসিএসে পদের সংখ্যা চার হাজার ৫৩টি। প্রার্থীদের কাছ থেকে এসব পদে পছন্দক্রম চাওয়া হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪১তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি এমন প্রার্থীদের মধ্যে যারা নবম থেকে ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী তাদের মেধার ভিত্তিতে বাছাই করে সুপারিশের জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

আগামীকাল (২৩ নভেম্বর) রাত ১০টা থেকে প্রার্থীরা অনলাইনে পছন্দক্রম দিতে পারবেন। ২৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। পছন্দক্রম ফরম পূরণের নির্দেশাবলী পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রসঙ্গত, ৪১ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল ২০২১ সালের ১ আগস্ট প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ২১ হাজার ৫৬ প্রার্থী। একই বছরের ২৯ নভেম্বর লিখিত পরীক্ষা হয়। ফল প্রকাশ করা হয় ২০২২ সালের ১০ নভেম্বর। এতে উত্তীর্ণ হন ১৩ হাজার প্রার্থী।

২০২২ সালের ৫ ডিসেম্বর থেকে চলতি ২০২৩ সালের ২৬ জুন পর্যন্ত মৌখিক পরীক্ষা নেয়া হয়। চলতি বছরের ৩ আগস্ট ৪১ তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা