ছবি: আমার বাঙলা
শিক্ষা

নওগাঁ বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত, পুনঃভর্তির আবেদন শুরু

ইবি প্রতিনিধি

নওগাঁ বিশ্ববিদ্যালয় ২০২৫–২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তি অনুমোদন দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে ভর্তিচ্ছুদের জন্য পুনরায় আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নওগাঁ বিশ্ববিদ্যালয় ২০২৫–২৬ শিক্ষাবর্ষে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তি করতে অনুমোদন লাভ করেছে এবং ১০ জানুয়ারি থেকে এটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এখন ২০টি।

নওগাঁ বিশ্ববিদ্যালয়কে গুচ্ছভুক্তি বিবেচনায় নিয়ে আগামী ১২ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১৬ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শর্তসাপেক্ষে ভর্তি পরীক্ষায় পুনরায় আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রথম পর্যায় (৩০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত) এবং দ্বিতীয় পর্যায় (১২–১৬ জানুয়ারি)-এ আবেদনকারী শিক্ষার্থীদের গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা অনুযায়ী ভর্তি বিবেচনা করা হবে। তবে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষাকেন্দ্র থাকবে না। দ্বিতীয় পর্যায়ের আবেদনকারীরা পূর্বনির্ধারিত কেন্দ্রগুলোর মধ্যে থেকে প্রাপ্যতা অনুযায়ী যেকোনো একটি কেন্দ্র নির্বাচন করতে পারবেন। প্রথম পর্যায়ের আবেদনকারীরা এই পর্যায়ে পরীক্ষাকেন্দ্র পরিবর্তন করতে পারবেন না।

উল্লেখ্য, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে:

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নওগাঁ বিশ্ববিদ্যালয়

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনসেবায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অ...

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের পাইয়াথাই হসপিটালের সমঝোতা স্মারক স্বাক্ষর

জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার ১০ জুলাই থাইল্যান্ডের পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হ...

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বাড়ছে পানি, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা ব...

সম্মান হারানোর দায় কি নেবে রাষ্ট্র?

চার বছর আগে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে ফের মুখ খুলেছেন আল...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

কুষ্টিয়ায় রাতের অন্ধকারে কেটে ফেলা হলো ১৫টি ফলজ ও বনজ গাছ

কুষ্টিয়া সদর উপজেলার পোড়াদহ ইউনিয়নের আমানতপুর গ্রামে এক কৃষকের ফলজ ও বনজ বাগা...

পূবাইল রেলস্টেশন বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি দেলোয়ার ও সম্পাদক আরিফ

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূবাইল রেলস্টেশন বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ...

মনোহরদীর পলাতক কুখ্যাত আসামী 'নয়ন ডাকাত ' সেনবাগ থেকে গ্রেপ্তার 

নরসিংদীর মনোহরদী থানার একাধিক মামলার গ্রেফতারি পরোনাভুক্ত এবং দীর্ঘদিনের পলাত...

বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর মহিপুর থানার আলিপুরস্থ ২ নম্বর ওয়ার্ডের নাইউরিপাড়া গ্রামে মিলি আক্...

অল্প বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ

সারা দেশের মতো টানা কয়েক দিনের বর্ষণের প্রভাব পড়েছে নোয়াখালীতেও।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা