সংগৃহিত
আন্তর্জাতিক

দ.কোরিয়ার ট্যাঙ্কার ডুবি, নিখোঁজ ৭

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী একটি রাসায়নিক ট্যাঙ্কার জাপান উপকূলে উত্তাল সাগরে ডুবে যাওয়ায় সাতজন নিখোঁজ রয়েছে। জাহাজটিতে ১১ জন ক্রু ছিল। জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকে এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

এনএইচকে পরিবেশিত খবরে বলা হয়, ক্রুদের মধ্যে এই পর্যন্ত চারজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জাহাজটিতে থাকা ক্রুদের দুইজন কোরিয়ার, আটজন ইন্দোনেশিয়ার এবং একজন চীনের নাগরিক। এনএইচকে’র ভিডিও ফুটেজে উত্তাল সাগরে বিশাল আকৃতির ঢেউয়ের আঘাতে জাহাজাটি ডুবে যেতে এবং সেখানে একটি হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা য়ায়।

এনএইচকে জানায়, ক্রুরা বুধবার কোস্টগার্ডকে অবহিত করেছিল যে জাপানের দক্ষিণ পশ্চিম উপকূলের মুতসুর দ্বীপের কাছে জাহাজটি এক দিকে হেলে পড়েছে এবং তারা তাদের কাছে সাহায্যের আবেদন জানায়।

জাহাজটিতে করে কি ধরনের রাসায়নিক বহন করা হচ্ছিল বা জাহাজটি ছিদ্র হয়েছিল কিনা সে ব্যাপারে এনএইচকে’র প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা