২০২৬ ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতে নিল স্পেন।
খেলা
ফুটবল বিশ্বকাপ

দ্বিতীয় শিরোপা জয়ে স্পেনের ইতিহাস

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নিল স্পেন। কাতার বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে ফেলে দীর্ঘ ১৬ বছর পর আবারও পুরুষ ফুটবলের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করল তারা।

ফেরান তোরেস ফাইনালের অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন। তাতে টানা অপরাজিত থাকার নতুন বিশ্ব রেকর্ড গড়েছে স্পেন। টানা ৩৮তম ম্যাচ অজেয় থেকেছে তারা।

লা রোজা পুরো টুর্নামেন্টে দাপট দেখানো পারফরম্যান্স করেছে। শিরোপা জেতার পথে আট ম্যাচে মাত্র এক গোল হজম করেছে তারা।

আর শিরোপা জেতার মাধ্যমে স্পেনই হয়েছে প্রথম দেশ, যাদের নারী ও পুরুষ দল একই সময়ে বিশ্বকাপ জিতেছে। ২০২৩ সালে নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। গত তিন বছরের ব্যবধানে দুটি বিশ্বকাপই নিজেদের শোকেসে তুলেছে স্প্যানিশরা।

ফুটবল ইতিহাসে স্পেন ছাড়াও উভয় বিভাগে বিশ্বকাপ জেতার কীর্তি রয়েছে কেবল জার্মানির। ২০০৩ ও ২০০৭ সালে তাদের নারী দল বিশ্ব সেরা হয়। কিন্তু একই সময়ে দুই দল বিশ্বকাপ জিততে পারেনি, স্পেনই প্রথম।

এখানেই শেষ নয়, স্পেনের এই সোনালী প্রজন্ম আরও একটি জায়গায় ফুটবল ইতিহাসের প্রথম দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত। স্পেনই প্রথম দল হিসেবে টানা দুইবার ইউরো ও বিশ্বকাপ জয়ের গৌরব অর্জনের মধ্য দিয়ে বিশ্বফুটবলের সিংহাসনে এখন শুধুই স্প্যানিশদের জয়গান।

আমার বাঙলা/ হুমায়রা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভ্যাপসা গরমের সঙ্গে বজ্রবৃষ্টির শঙ্কা

ভ্যাপসা গরমে ঢাকাবাসীর অস্বস্তি কাটছে না। তবে স্বস্তির খবর হলো, রাজধানী ও আশপ...

আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে থাইল্যান্ডে আইজিপি

আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ ও স্ক্যাম সেন্টার কম্পাউন্ডবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেল...

সরকারি কর্মকর্তাদের সততার সঙ্গে কাজের আহ্বান

জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্ব...

দেশের স্বার্থ রক্ষায় কাজ করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছেন বলে জান...

ইইউ বাজারে রফতানিতে বাংলাদেশের সর্বোচ্চ পতন

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

জুলাইয়ে শহিদ হৃদয়ের পরিবারে শুন্যতা  

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দ...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার আশঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা