ছবি: সংগৃহীত
খেলা

নিরপেক্ষ রেফারিং চায় স্পেন

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা-স্পেন লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছেন স্প্যানিশ ডিফেন্ডার এমরিক লাপোর্তে। তার অভিযোগ, আর্জেন্টিনা অনেক সময় অতিরিক্ত শারীরিক ও আগ্রাসী ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টা করে। তাই শিরোপা নির্ধারণী ম্যাচে শুরু থেকেই রেফারিদের কঠোর ও সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

আগামী ২০ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়ন দুই দল।

ফাইনালের আগে সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে লাপোর্তে আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে, নিয়মের মধ্যে থাকা আগ্রাসী ফুটবলে কোনো সমস্যা নেই, তবে সেটি সীমা ছাড়িয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা রেফারিদের দায়িত্ব।

লাপোর্তে বলেন, 'পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেটি নিশ্চিত করা রেফারির কাজ। যদি দু-একজন খেলোয়াড়কে বারবার এমন আচরণের সুযোগ দেওয়া হয়, তাহলে ম্যাচে বিশৃঙ্খলা তৈরি হতে পারে।'

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার শারীরিক ফুটবলের উদাহরণও টানেন স্প্যানিশ এই ডিফেন্ডার। সেই ম্যাচে আর্জেন্টিনা ১৫টি ফাউল করেছিল এবং তিনজন খেলোয়াড় হলুদ কার্ড দেখেছিলেন। অন্যদিকে ইংল্যান্ড করেছিল ১১টি ফাউল।

বিশেষ করে ম্যাচের তৃতীয় মিনিটে এনজো ফার্নান্দেসের একটি ট্যাকলের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনের ওপর সেই চ্যালেঞ্জের জন্য কোনো কার্ড না দেখানো নিয়েও প্রশ্ন ওঠে।

লাপোর্তে বলেন, 'ফুটবলের নিয়মের মধ্যে থাকা আগ্রাসী খেলা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু সম্প্রতি কিছু ম্যাচে এমন কিছু ঘটনা দেখা গেছে, যেগুলো সত্যিই অবাক করার মতো। কিছু কর্মকাণ্ড খুব সহজেই উপেক্ষা করা হয়েছে।'

আর্জেন্টিনার নাম উল্লেখ করে তিনি আরও বলেন, 'তারা এমন একটি দল যারা প্রতিপক্ষের ওপর নিজেদের শারীরিক উপস্থিতির ছাপ রাখতে পছন্দ করে। কিন্তু ফুটবলে এমন কিছুর অনুমতি দেওয়া উচিত নয়, বিশেষ করে বড় টুর্নামেন্টে। কারণ এসব বিষয় প্রতিপক্ষকে অস্থির ও উত্তেজিত করে তুলতে পারে।'

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

গার্লফ্রেন্ডকে মেসেজ, জরিমানা ভারতীয় ক্রিকেটারকে

কয়েক দিন আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফের এক সদস্য ম্যাচ চলাকালে...

গ্যাস সংকটে স্বস্তির খবর

টানা ২৫ দিনের তীব্র গ্যাসসংকটের পর দেশে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। এলএন...

দুই ছেলের মৃত্যুতে দিশেহারা সেকান্দর

দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন সীতাকুন্ডের উপজেলার ভাটিয়ারী ই...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড

বাবার স্মৃতিতে মেসি একটি আবেগঘন বার্তা প্রকাশের পর তার পোস্টের নিচে মন্তব্য ক...

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দায়িত্বে ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্...

মন খারাপ হলে চোখ কাঁদে কেন?

কখনো কি এমন হয়েছে, সামান্য কোনো ঘটনায় হঠাৎ চোখে পানি চলে এসেছে? পরে হয়তো বুঝে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা