সংগৃহিত
বাণিজ্য

দেশের মানুষ ভালো আছে

নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতি ভালোর দিকে দাবি করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দেশের মানুষ ভালো আছে।

রোববার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পাওয়া ওয়াসিকা আয়শা খান।

অর্থনীতি কি ভালো অবস্থায় আছে, মানুষ কি ভালো আছে– এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশের মানুষকে জিজ্ঞেস করেন। আমি মনে করি ভালো আছে। বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, এটা আরও কমবে। ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে ভারত থেকে। এগুলো এলে দাম আরও কমে যাবে।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরও বাড়বে।

নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা বলেন, অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আজকে আমি প্রথম আসলাম। স্বাধীনতার মাসে এই যে পবিত্র দায়িত্ব পালন করতে পারছি, এটা আমার জন্য অনেক গর্বের বিষয়। আর সৌভাগ্যের বিষয় প্রধানমন্ত্রী বেশ অনেক বছর ধরে বিভিন্ন দায়িত্ব পালনে আমাকে সুযোগ দিয়েছেন। সেটার পরে এখন এই দায়িত্ব। সব দায়িত্বই গুরুত্বপূর্ণ। অর্থ মন্ত্রণালয় কাজ করার বিষয়টি আরও অনেক গুরুত্বপূর্ণ। দেশের সবকিছুর সঙ্গেই অর্থ মন্ত্রণালয় জড়িত। সারা বিশ্বের সব কিছুর সঙ্গে অর্থ জড়িত।

‘আমার অনুভূতি প্রকাশ করা এই মুহূর্তে খুবই কষ্টকর। অনেক কিছু জানার আছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন, সচিব মহোদয়রা আছেন, তাদের অভিজ্ঞতা জানাবেন। অনেক কিছু জানার আছে। অর্থমন্ত্রীর নির্দেশনা, তার অভিজ্ঞতা, অনেক কিছু জানাবেন, শেখাবেন।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা