সংগৃহীত
আন্তর্জাতিক
২৭ বছর পর মসনদে বিজেপি

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন রেখা গুপ্তা

আন্তর্জাতিক ডেস্ক

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শপথ নেবেন বিজেপি নেতা রেখা গুপ্তা। তিনি হতে চলেছেন দিল্লি রাজ্যের নবম মুখ্যমন্ত্রী। চতুর্থ নারী হিসেবে এই সম্মানজনক পদে নিয়োগ পাচ্ছেন ক্ষমতাসীন বিজেপির তৃণমূল পর্যায়ের এই নেতা।

এই তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম দ্য হিন্দু।

সূত্র জানিয়েছে, আজ ভারতের স্থানীয় সময় সকাল ১১টার দিকে শপথ নেবেন রেখা।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সভাপতি জেপি নাড্ডা এবং এনডিএ জোটের শাসনাধীন সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন।

রামলীলা ময়দানে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে সাবেক মুখ্যমন্ত্রী অতিশি সিং, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ও আরএসএস প্রধান মোহন ভগওয়াতকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।

পাশাপাশি জেজে ক্লাস্টার নামে পরিচিত বস্তির বাসিন্দা, রাইড শেয়ার অ্যাপ সংশ্লিষ্ট কর্মী, ট্যাক্সি ও অটোরিকশা চালকরাও আমন্ত্রণ পেয়েছেন।

স্টেটসম্যানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আজকের দিনটি বিজেপি ও রেখা গুপ্তার জন্য বিশেষভাবে অর্থপূর্ণ। রেখার শপথ গ্রহণের মাধ্যমে প্রায় ২৭ বছর পর দিল্লি সরকারের দায়িত্ব নিতে যাচ্ছে মোদির ভারতীয় জনতা পার্টি।

রেখা গুপ্তকে ‘তৃণমূল’ পর্যায় থেকে উঠে আসা নেতা হিসেবে অভিহিত করে প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি দিল্লির বিভিন্ন প্রতিষ্ঠানে কাউন্সিলর হিসেবে কাজ করেছেন। যার ফলে রেখা গুপ্তা জাতীয় রাজধানীর সমস্যাগুলো সম্পর্কে অবগত আছেন।

শালিমার বাগ আসন থেকে নির্বাচিত রেখা দিল্লিতে বিজেপির মহিলা মোর্চার সভাপতি এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসব ভূমিকায় তিনি নারী ও এ অঞ্চলের প্রান্তিক সম্প্রদায়গুলোর কল্যাণে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা