দিনাজপুর প্রতিনিধি
সারাদেশ

দিনাজপুরে তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ সম্পন্ন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর আয়োজনে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় এই প্রশিক্ষণটি ১৯ মার্চ ২০২৫ দিনাজপুর সার্কিট হাউজে শুরু হয়ে ২১ মার্চ শেষ হয়।

২১ মার্চ শুক্রবার প্রশিক্ষণ শেষে বিকাল ৫টায় দিনাজপুর সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ, উপস্থিত ছিলেন পিআইবি’র প্রশিক্ষক শাহ আলম সৈকত। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর সভাপতি জি এম হিরু, সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন ।

প্রশিক্ষণে দিনাজপুর জেলার সদর ও উপজেলা থেকে মোট ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

প্রশিক্ষণে অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের বিভিন্ন দিক, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পদ্ধতি, এবং সাংবাদিকতার নৈতিকতা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। অংশগ্রহণকারীদের মতে, এই প্রশিক্ষণ তাঁদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা