সংগৃহিত
বিনোদন

দর্শকের সঙ্গে আমিও হতাশ

বিনোদন ডেস্ক: ‘দর্শকরা হল থেকে বেরিয়ে সিনেমাটির অনেক প্রশংসা করেছেন। তবে আমার স্ক্রিন প্রেজেন্স নিয়ে অনেকে হতাশার কথা বলেছেন।

তাদের মতে, আমার চরিত্রটির আরও ব্যাপ্তির প্রয়োজন ছিল। দর্শকের সঙ্গে আমিও হতাশ। এটা তো একজন নায়িকার গল্প নিয়ে সিনেমা। গল্পটা যাকে নিয়ে, তাকে যদি পর্দায় এস্টাবলিশ না করেন, তাহলে এর সার্থকতা কোথায়!’-নিজের নতুন সিনেমা নিয়ে গণমাধ্যমে এভাবেই হতাশা প্রকাশ করেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

এই ঈদে মুক্তি পায় ববি অভিনীত ময়ূরাক্ষী সিনেমাটি। নির্মাতা রশীদ পলাশের এই সিনেমাটি ঘিরে বেশ আলোচনা তৈরি হলেও মুক্তির পর তা অনেকটাই মিলিয়ে গেছে। এর কারণ হিসেবে অনেকেই শাকিবের তুফান সিনেমাটিকে সামনে আনলেও ভিন্ন কথা বলছেন ববি।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সিনেমা মুক্তির আগে আমাকে জানানো হয়েছে, ১৫-১৬টি হলে মুক্তি পাবে। কিন্তু ঈদের আগের দিন জানতে পারি দুটি হলে মুক্তি পাবে। ডিস্ট্রিবিউশন পলিসিটাই নির্মাতা বুঝতে পারেননি। সিনেমায় এত সুন্দর গান রয়েছে, অথচ মাত্র একটি গান রিলিজ করা হয়েছে।

শেষ পর্যন্ত ট্রেলারটাও রিলিজ করেননি। এমন অবস্থায় সিনেমাটি দেখতে দর্শকরা হলে যাচ্ছেন, সেটাই আমাদের সৌভাগ্য। জীবনে প্রথমবার এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি।’

এর বাইরে কিছুদিন আগে ববি জানিয়েছিলেন নিজের লেখা গল্পে নতুন একটি সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা