সংগৃহীত
বিনোদন

তামান্নার উজ্জ্বল ত্বকের রহস্য কী?

বিনোদন ডেস্ক

৩৫ বছর বয়সেও তামান্না ভাটিয়া যেন অল্পবয়স্ক তরুণী! নিজের শরীরের প্রতি খুবই যত্নশীল এই নায়িকা। নায়িকা হিসেবে নিয়মিত মেকআপ আর স্টাইলিংয়ের ভেতর দিয়েও কীভাবে ত্বক রাখেন ঝকঝকে আর উজ্জ্বল, তা নিয়েই সম্প্রতি ‘ভোগ ইন্ডিয়া’কে দিয়েছেন চমৎকার কিছু ঘরোয়া টিপস। সেখানে তিনি জানিয়েছেন, সৌন্দর্যচর্চা মানেই দামি প্রসাধনী নয়।

মায়ের কাছ থেকে পাওয়া ঘরোয়া টোটকা দিয়েই উজ্জ্বল ত্বকের দেখা পেয়েছেন তিনি।

তামান্না বলেন, কিশোরী বয়সেই যখন অভিনয়ে নামেন তখন থেকেই মা তাকে শিখিয়েছেন কীভাবে প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে হয়। প্রতিদিনের মেকআপ, হেয়ার স্টাইলিংয়ের কেমিকেল যেন ত্বকে ক্ষতি না করে সেজন্য তিনি বেছে নিয়েছেন এমন কিছু উপাদান, যা পাওয়া যায় ঘরেই।

তিনি জোর দিয়ে বলেন, ‘যতটা সম্ভব অর্গানিক ও কাঁচা উপাদান ব্যবহার করতে হবে। আর ত্বকের ধরন অনুযায়ী মাস্কের পরিমাণ বা উপাদান সামান্য পরিবর্তন করাও জরুরি। যেমন শুকনো ত্বকে মধুর পরিমাণ একটু বাড়িয়ে দেওয়া ভালো।’

তামান্না ভাটিয়া শেয়ার করেছেন তার সৌন্দর্য চর্চায় দুটি সহজ কিন্তু কার্যকরী গোপন ফেস মাস্কের রেসিপি। এগুলোই তিনি ব্যবহার করেন নিজের ত্বকের যত্নে।

১/ এক্সফোলিয়েটিং ফেস স্ক্রাব মাস্ক

উপকারিতা: ডেড সেল তুলে নরম ও মসৃণ করে তোলে ত্বক।

যা লাগবে-

১ চা চামচ চন্দনের গুঁড়া

১ চা চামচ কফির গুঁড়া

১ চা চামচ কাঁচা অর্গানিক মধু

ব্যবহারবিধি-

সব উপাদান একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে আলতো করে গোল আকারে ম্যাসাজ করে লাগান। চোখের চারপাশে লাগাবেন না। ১০ মিনিট রেখে কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন।

২/ ময়েশ্চারাইজিং ফেস মাস্ক

উপকারিতা: ত্বককে হাইড্রেট করে, লালচে ভাব কমায় এবং শীতলতা দেয়।

যা লাগবে-

গোলাপজল

বেসন

ঠান্ডা দই

ব্যবহারবিধি-

সব উপাদান মিশিয়ে একটি মসৃণ মিশ্রণ তৈরি করুন। মুখে ও চোখের নিচেও লাগাতে পারেন। মাস্কটি শুকিয়ে এলে কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন।

তামান্না জানান, সময় কম থাকলে শুধু এক্সফোলিয়েটিং মাস্ক ব্যবহারের পর গোলাপজল দিয়ে মুখ মুছে নিলেও ভালো ফল পাওয়া যায়।

তো আর দেরি কেন? যারা তামান্নার সৌন্দর্য আর উজ্জ্বল ত্বকের রহস্য নিয়ে ভাবতেন তারা এখন চেষ্টা করে দেখতেই পারেন এই দুটি ঘরোয়া টিপস আপনাকে কতোটা ফল দেয়।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা