ছবি: ছয় জেলেকে নিয়ে যাচ্ছে আরাকান আর্মি
সারাদেশ
দুইজন বাংলাদেশী জেলেও ছিল

টেকনাফে ছয় জেলে ধরে নিল আরাকান আর্মি

প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে মাছ ধরার সময় ছয় জেলেকে আটক করেছে মিয়ানমারের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি। বুধবার (৩ ডিসেম্বর) ভোরে ঝিমংখালি সংলগ্ন নদী এলাকার দুটি নৌকায় অভিযান চালিয়ে তাদের তুলে নেওয়া হয়। আটকদের মধ্যে দুজন বাংলাদেশের নাগরিক এবং চারজন রোহিঙ্গা।

মিয়ানমারভিত্তিক অনলাইন মাধ্যম আরাকান আপডেট নিউজ জানায়, আরাকান অঞ্চলের আঞ্চলিক জলসীমায় অনুমতি ছাড়া প্রবেশ ও মাছ ধরার অভিযোগে আরাকান কোস্টাল সিকিউরিটি ফোর্স পৃথক অভিযানে ছয় জেলেকে আটক করে। সংগঠনটি জানিয়েছে, সামুদ্রিক ও আঞ্চলিক নিরাপত্তা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আইনি প্রক্রিয়া শুরু করা হবে।

হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু নিশ্চিত করে বলেন, ঝিমংখালি নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা দুটি নৌকা জব্দসহ ছয় জেলেকে ধরে নিয়ে যায়। আটক ব্যক্তিদের মধ্যে স্থানীয় আবুল হাসেমের ছেলে মোহাম্মদ সেলিম এবং অলি হোসনের ছেলে রিয়াজ উদ্দিন রয়েছেন। বাকি চারজন রোহিঙ্গা জেলে বলে জানা গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, ঘটনাটি সম্পর্কে কোনো পরিবার এখনো প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা