সারাদেশ

টিকটকে পরিচয়ে প্রবাসীর স্ত্রী উধাও, সঙ্গে টাকা ও স্বর্ণালংকার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে টিকটকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক প্রবাসীর নববধূ ঘর ছেড়েছেন প্রেমিকের সঙ্গে। যাওয়ার সময় স্বামীর পাঠানো পাঁচ লাখ টাকা ও স্বর্ণালংকারও নিয়ে গেছেন তিনি।

ঘটনাটি ঘটেছে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গোয়ালপাড়া গ্রামে। ভুক্তভোগী স্বামী মালয়েশিয়া প্রবাসী মো. শাহ আলম হোসেন।

পরিবার সূত্রে জানা গেছে, বিয়ের পর স্ত্রী রিয়া মনিকে (১৯) বাড়িতে রেখে মালয়েশিয়া চলে যান শাহ আলম। কিছুদিন আগে স্ত্রীর কথামতো বাড়ি নির্মাণের জন্য তিনি পাঁচ লাখ টাকা পাঠান। কিন্তু এর মধ্যেই মোবাইলে পরিচয় হয় বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিহালী গ্রামের টিকটকার ফারুকের সঙ্গে। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং নিয়মিত মেসেঞ্জারে কথা হতে থাকে। গত ৯ ফেব্রুয়ারি সকালে রিয়া মনি তার মা ফরিদা বেগমের সঙ্গে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে বের হন। বিকেলে ফেরার কথা থাকলেও আর ফেরেননি। খোঁজ নিতে গিয়ে জানা যায়, তিনি সেখানে নেই।

শাহ আলমের ভাই মোঃ মনির হোসেন জানান, আমার ভাই বিদেশ থেকে ফোন করে স্ত্রীর খোঁজ নিতে গেলে জানতে পারে, রিয়া তার বান্ধবীর বাড়িতে গেছে। কিন্তু পরে ফোন বন্ধ পাওয়া যায়। এরপর ভায়ের শ্বশুরবাড়িতে গিয়ে জানতে পারি, সে নাকি খালার বাড়ি ঝিনাইদহ গেছে। কিন্তু খালার ফোন নম্বর চাইলে দিতে পারেনি কেউ। পরে আমরা খোঁজ নিয়ে দেখি, ঘর থেকে পাঁচ লাখ টাকা ও প্রায় সাড়ে তিন লাখ টাকার স্বর্ণালংকারও উধাও। এ ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি মনির হোসেন বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এখনও পর্যন্ত নববধূর সন্ধান পাওয়া যায়নি।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। নববধূ উদ্ধারের কাজ চলছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা