ছবি: আমার বাঙলা
goodnews

চুয়াডাঙ্গার জিহাদের উদ্ভাবনী চমক: লক্ষ্য এবার থাইল্যান্ডের বিশ্বমঞ্চ

মোঃ পলাশ উদ্দীন (চুয়াডাঙ্গা)

উন্নত প্রযুক্তির রোবট উদ্ভাবন করে সাড়া ফেলেছেন চুয়াডাঙ্গার তরুণ বিজ্ঞানী জাহিদ হাসান জিহাদ। মালয়েশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ের পর এবার তার লক্ষ্য থাইল্যান্ড।

আগামী ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংককের আল মেরোজ হোটেলে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ইয়ুথ স্টেম ইনভেনশন অ্যান্ড ইনোভেশন ২০২৬’ (WYSII) প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে জিহাদের নেতৃত্বাধীন ‘চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবটিক্স ক্লাব’। এই আন্তর্জাতিক মিশনের যাত্রাকে সুগম করতে পাশে দাঁড়িয়েছেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি মোহা: সাহিদুজ্জামান টরিক।

সাহিদ গ্রুপের অর্থায়ন ও অনুপ্রেরণা
জিহাদের এই বিশ্বজয়ের স্বপ্ন পূরণে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গার হোটেল সাহিদ প্যালেসের পক্ষ থেকে ৫০ হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সভাপতি সিআইপি সাহিদুজ্জামান টরিক এই অনুদান তুলে দেন।

এ সময় তিনি বলেন, “জিহাদের এই উদ্ভাবন চুয়াডাঙ্গাবাসীর জন্য গর্বের। আমি বিত্তবান ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাই—আপনারা এই প্রতিভার পাশে দাঁড়ান। আজ জিহাদ বিশ্বমঞ্চে সফল হলে চুয়াডাঙ্গাই বিশ্ব দরবারে সম্মানিত হবে।

এ সময় দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, জিহাদের মা নাসিমা খাতুন এবং স্বজন আব্দুল্লাহ আল মামুন রিংকু, শিবলী সাদিক শিমুল, সোহানুর রহমান সোহান, ওয়াসিম, সালাউদ্দিন রানা, আব্দুল আজিজ, সুমাইয়া আক্তার ইশিতা, আলী হাইদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বিস্ময়কর উদ্ভাবন ‘হেক্সাগার্ড রোভার’
দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র জাহিদ হাসান জিহাদের আবিষ্কৃত ‘হেক্সাগার্ড রোভার’ মূলত একটি বহুমুখী রোবট। ১৫ কেজি ওজনের এই রোবটটি সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং কৃষি খাতে যুগান্তকারী ভূমিকা রাখতে সক্ষম। এতে রয়েছে ফায়ার ফাইটিং সিস্টেম, মেটাল ও গ্যাস ডিটেক্টর এবং ড্রোন প্রযুক্তি।

রোবটটি যেমন জ্বলন্ত ভবন থেকে মানুষ উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দিতে পারে, তেমনি মাটির নিচে লুকিয়ে রাখা বিস্ফোরক খুঁজে বের করে তা নিষ্ক্রিয় করতেও সক্ষম। এছাড়া ড্রোন ব্যবহার করে জমিতে কীটনাশক প্রয়োগ এবং বন্যপ্রাণী উদ্ধারেও এটি পারদর্শী।

জিহাদ ইতিপূর্বে তার প্রজেক্ট ‘হেক্সাগার্ড রোভার’-এর মাধ্যমে ওয়ার্ল্ড ইয়ুথ (STEM) ইনভেনশন অ্যান্ড ইনোভেশন ২০২৬ (রোবোটিক্স ও ড্রোন) বিভাগে স্বর্ণপদক জয়, সেরা উদ্ভাবনী ধারণা পুরস্কার অর্জন, ইনোভেশন ওয়ার্ল্ড কাপ ২০২৬ জাতীয় পর্বে রৌপ্যপদক জয় এবং ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থানসহ বিভিন্ন পুরস্কার অর্জন করেছে।

গত বছরের ২১ থেকে ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার সেগাই (SEGI) বিশ্ববিদ্যালয়ে ইন্দোনেশিয়ান ইয়াং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন (IYAS) আয়োজিত ‘বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনী (WICE) ২০২৫’-এর আন্তর্জাতিক পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ১৭টি দেশের দুই শতাধিক প্রতিযোগী প্রতিষ্ঠান অংশ নেয়। বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করে জিহাদের ‘চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবটিক্স ক্লাব’। পাঁচটি বিভাগের মধ্যে ‘আইটি অ্যান্ড রোবটিক্স’ বিভাগে অংশ নিয়ে জিহাদের ১৫ কেজি ওজনের ‘হেক্সাগার্ড রোভার’ সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপদক অর্জন করে।

মালয়েশিয়ায় স্বর্ণপদক জয়ের পর জিহাদের এবারের লক্ষ্য থাইল্যান্ডে চলতি মাসের ২৯ তারিখে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতা World Youth STEAM Invention Innovation (WYSII) 2026। তারই ধারাবাহিকতায় মালয়েশিয়ান ইয়াং সায়েন্টিস্ট অর্গানাইজেশন (MYSO)-এর আমন্ত্রণে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ইয়ুথ স্টেম ইনভেনশন অ্যান্ড ইনোভেশন ২০২৬’ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবটিক্স ক্লাব।

মূলত বাংলাদেশ তরুণ বিজ্ঞানী ও উদ্ভাবক সমিতি (বাইসিস) আয়োজিত বিশ্ব যুব বিজ্ঞান আবিষ্কার উদ্ভাবন ‘জাতীয় পর্ব’ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক দলের অংশগ্রহণের মধ্য থেকে সারাদেশ থেকে মাত্র ১০টি দল আন্তর্জাতিক পর্ব (থাইল্যান্ড-২০২৬)-এর জন্য নির্বাচিত হয়। এর মধ্যে জিহাদের চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবটিক্স ক্লাব একটি।

জিহাদ জানান, তার এই দীর্ঘ যাত্রায় সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার মা নাসিমা খাতুন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই প্রজেক্টকে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য বড় কোনো প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেছেন তিনি।

থাইল্যান্ডের এই আসরে জিহাদের সঙ্গী হিসেবে থাকছেন ওয়াহিদ আব্দুল্লাহ, মো. সাইফ আল ফাহাদ এবং মো. শাহরিয়া ফাহিম। আগামী ২৭ জানুয়ারি চার সদস্যের প্রতিনিধি দলটি থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। আগামী ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত আল মেরোজ হোটেলে এই আন্তর্জাতিক আসর অনুষ্ঠিত হবে।

চুয়াডাঙ্গার এই তরুণ বিজ্ঞানীর হাত ধরে বিশ্বমঞ্চে আবারও বাংলাদেশের লাল-সবুজ পতাকা গৌরবের সঙ্গে উড়বে—এমনটাই প্রত্যাশা সকলের।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা