সংগৃহিত
আন্তর্জাতিক
আহত ৫০

চীন-কিরগিজস্তান সীমান্তে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: চীন-কিরগিজস্তান সীমান্তে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। স্থানীয় সময় সোমবার মধ্যরাত ২টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটির গভীরতা ছিল ১৩ কিলোমিটার। চীনের আকসু শহর থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৫ মাইল) দূরের জিনজিয়াং অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের কেন্দ্রস্থলে উদ্ধারকারী একটি দলকে পাঠিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বেইজিং-ভিত্তিক বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, বড় ধরনের বিপর্যয়ের কথা মাথায় রেখে ত্রাণ কার্যক্রমের জন্য প্রায় ৮০০ জন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে কিরগিজস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন আঘাতে ভুগছেন এমন ৪৪ জনকে আলমাটি শহরে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে বলে জানা যায়। ভূমিধসের পর থেকে এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। স্থানীয় সময় সোমবার (২২ জানুয়ারি) সকাল ৬টার দিকে ইউনান প্রদেশের ঝাওটং শহরে ভূমিধসের ঘটনায় ৪৭ জন মাটির নিচে চাপা পড়ে।

ঝাওটং শহরের তাপমাত্রা এখন জিরো ডিগ্রির নিচে। সেখানে সব ধরনের উদ্ধার তৎপরতার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে একটি খাড়া পাহাড়ে ধসের ফলে ভূমিধস হয়েছে, রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, একটি পাহাড়ে ধসে পড়ার কারণে সেখানে ভূমিধসের ঘটনা ঘটেছে।

পিপলস ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিধসের পর ওই অঞ্চল থেকে পাঁচ শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় এক হাজার উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা গণমাধ্যমকে বলেন, সেখানকার বেশিরভাগ বাসিন্দাই হয় বৃদ্ধ অথবা শিশু। অন্য এক বাসিন্দা স্থানীয় সংবাদমাধ্যম জিমু নিউজকে জানিয়েছেন, সোমবার সকালে যখন ভূমিধসের ঘটনা ঘটেছে সে সময় অনেকেই ঘুমিয়ে ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা