ছবি: সংগৃহীত
জাতীয়

চিরনিদ্রায় সমাহিত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে

আমার বাঙলা ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিরনিদ্রায় সমাহিত করা হয়েছে। জানাজা শেষে তাঁর মরদেহ নেওয়া হয় জিয়া উদ্যানে, যেখানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

এর আগে বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ গুলশানের বাসভবন ফিরোজায় নেওয়া হয়। সেখানে শোকাবহ পরিবেশে রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবারের সদস্য প্রিয় নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান।

পরে মরদেহটি গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়। দুপুর ১২টার পর কফিনবাহী গাড়ি সেখানে পৌঁছায়। বিকেল ৩টা ৫ মিনিটে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক।

জানাজায় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেন। এ সময় তিনি শোকসন্তপ্ত মানুষের কাছে তাঁর মায়ের জন্য দোয়া কামনা করেন এবং বলেন, আল্লাহ তাআলা যেন তাঁকে বেহেশত নসিব করেন। তিনি আরও জানান, মরহুমা বেগম খালেদা জিয়ার কাছে কারো কোনো আর্থিক পাওনা থাকলে তাঁর সঙ্গে যোগাযোগ করলে তা পরিশোধের ব্যবস্থা করা হবে। জীবনের কোনো সময়ে কারো প্রতি অনিচ্ছাকৃত আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে সেজন্য ক্ষমা প্রার্থনাও করেন তিনি।

জানাজায় আরও অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জানাজায় অংশগ্রহণের জন্য ঢাকায় আসেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানান।

জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল নামে। অগণিত মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনস্রোতে পরিণত হয়। রাষ্ট্রীয় ও রাজনৈতিক মর্যাদায় শেষ বিদায় জানানো শেষে তাঁকে সমাহিত করা হয় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা ব্যর্থ করে ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ চোখের জলে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানান।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা