ছবি: সংগৃহীত
জাতীয়

চিরনিদ্রায় শায়িত হলেন শরিফ ওসমান হাদি

আমার বাঙলা ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন লাখো মানুষ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষ ছুটে আসেন প্রিয় নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে। জনসমাগমে পুরো এলাকা পরিণত হয় এক শোকাবহ পরিবেশে।

শরিফ ওসমান হাদির জানাজার নামাজে ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজা শেষে তার মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।

পরবর্তীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়। শ্রদ্ধা, ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন শরিফ ওসমান হাদি।

এর আগে গত ১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি ।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মু...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু

দিন দিন দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়...

পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশে যুক্ত হচ্ছে নতুন বিশেষায়িত ইউনিট &lsqu...

গবাদিপশু থেকে মানুষে ছড়াচ্ছে অ্যানথ্রাক্স

দেশের কয়েকটি অঞ্চলে আবারও দেখা দিয়েছে অ্যানথ্রাক্স। গাইবান্ধার সুন্দরগঞ্জ, মে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা