ছবি: আমার বাঙলা
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে ‘জুলাই শহিদ দিবস’। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় জেলা শহরের ফুড অফিস মোড়স্থ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ পরিবার, জেলা ও পুলিশ প্রশাসন এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। শহিদ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন শহিদ তারেক হোসেনের পিতা মোঃ আশহাদুল ইসলাম ও শহিদ মোঃ মতিউর রহমানের স্ত্রী রোজিনা খাতুনসহ পরিবারের সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পরে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু ছালেহ মো: মুসা জঙ্গীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জল কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডা. শাহাব উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমান। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিলেটে কমছে পানি, বাড়ছে প্লাবনের আশঙ্কা

দেশের তিনটি নদীর তিনটি পয়েন্টে এখনও পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ত...

প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে কঠোর বার্তা

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্য...

বাংলাদেশের উদ্দেশে আর্জেন্টিনা কোচের উপহার

আটলান্টার বিশাল স্টেডিয়ামে মিডিয়া সেন্টার থেকে সংবাদ সম্মেলন কক্ষে পৌঁছাতেই ল...

১০ বোর্ডে আজ এইচএসসি, দুপুরে লংমার্চ

টানা আন্দোলন, পরীক্ষা স্থগিতের দাবি এবং তিন দফা দাবিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

হামাস নেতার মৃত্যু নিয়ে ইসরাইলের দাবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার মধ্যাঞ্চলে চালানো এক বিমান হামলায় উপত্যকাটির প্রতির...

নরসিংদীতে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় নদীর পানিতে গোসল করতে নেমে তলিয়ে গিয়ে একসঙ্গে চার শিশুর মর্...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি: দোষীদের গ্রেপ্তারের দাবি

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

৮০০ নালা পরিষ্কারে মেয়রের উদ্যোগ

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম আরও জোরদার করতে নগরীর প্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা