ছবি: পুলিশের সৌজন্যে
সারাদেশ

চট্টগ্রামে মাদক ও ছিনতাই চক্রের সাত সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল অভিযানে মাদক ব্যবসায়ী ও ছিনতাই চক্রের সাতজন সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করা হয়।

সিএমপি সূত্র জানায়, মহানগর ডিবি উত্তর বিভাগের টিম–০২ অফিসার ও ফোর্সের সমন্বয়ে গত ১৬ ডিসেম্বর রাত ১২টা ৪৫ মিনিটে পাঁচলাইশ থানাধীন নাজিরপাড়া কালী বাড়ি রোডে মৃত নুর বক্সের বাড়ির মনার বসতঘরে অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেপ্তার হন এমরান হোসেন রানা ওরফে মনা (৩২), মো. মারুফ হোসেন (২৩), মো. আজাদ (৩৫), আমজাদ হোসাইন (৩২), মো. জিশান (২৩), মো. সোহেল পারভেজ (২৬) ও অয়ন শীল (২১)।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের হেফাজত থেকে মোট ২৩০ পিস কথিত অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট এবং মাদকদ্রব্য ক্রয়–বিক্রয়ের নগদ ৯ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তাররা একটি মাদক ও ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তাঁদের মধ্যে এমরান হোসেন রানা ওরফে মনা পাঁচলাইশ থানার কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অন্য আসামিরাও দীর্ঘদিন ধরে মাদক ক্রয়–বিক্রয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছিল বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

একাদশ শ্রেণিতে ভর্তির ফল আজ রাত ৮টার পর প্রকাশ

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১৬ সেপ্...

বড়পুকুরিয়ায় মজুদ কয়লা, কমেছে বিদ্যুৎ উৎপাদন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কোল ইয়ার্ডে পর্যাপ্তের চেয়েও বেশি, প্রায় পাহাড়...

মক্কায় হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,...

শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ...

মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন

রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসে আগুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা