ছবি: পুলিশের সৌজন্যে
সারাদেশ

চট্টগ্রামে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে জেলা পুলিশের সংবর্ধনা

চট্টগ্রাম ব্যুরো:

মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামে জন্মগ্রহণকারী পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারবর্গদের সংবর্ধনা প্রদান করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসের সিভিক সেন্টারে আয়োজিত ‘পুলিশ বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা’ অনুষ্ঠানে মোট ৩৮ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারবর্গকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন চট্টগ্রামের পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে পুলিশ সুপার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে বলেন, “মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর বীর সদস্যদের আত্মত্যাগ ও সাহসিকতা ইতিহাসের পাতায় চিরভাস্বর হয়ে থাকবে। তাঁদের রক্ত ও ত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা আমাদের জন্য গর্ব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস।”

তিনি আরও বলেন, “পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ এ দেশের সূর্য সন্তান। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের পুলিশ সদস্যদের নৈতিক দায়িত্ব।”

সংবর্ধিত পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ তাঁদের বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধে পুলিশের অসামান্য সাহসিকতা, আত্মত্যাগ এবং দেশমাতৃকার মুক্তির জন্য নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্মৃতিচারণ করেন। তাঁদের আবেগঘন বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আপ্লুত হন।

এ সময় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

একাদশ শ্রেণিতে ভর্তির ফল আজ রাত ৮টার পর প্রকাশ

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১৬ সেপ্...

বড়পুকুরিয়ায় মজুদ কয়লা, কমেছে বিদ্যুৎ উৎপাদন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কোল ইয়ার্ডে পর্যাপ্তের চেয়েও বেশি, প্রায় পাহাড়...

মক্কায় হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,...

শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ...

মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন

রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসে আগুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা