তরিক্বত কনফারেন্সে বক্তব্য রাখছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. মুহাম্মদ শাহাদাত হোসেন, হযরতুলহাজ্ব আল্লামা শাব্বির আহমদ মোমতাজী, প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর ও অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা আ খ ম
শিল্প ও সাহিত্য

চট্টগ্রামে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল

প্রিয় রাসূল (দ.) এর ভালোবাসায়, অনুসরণে ও অনুকরণে যাঁরা স্মরণীয় বরণীয় মর্যাদায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তাদের মধ্যে স্বমহিমায় সমুজ্জ্বল খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.)। তাওয়াজ্জুহর মাধ্যমে প্রিয় নবীজির নূরে বাতেন দান করে মানুষকে রূহানীভাবে জাগ্রত করার ঐতিহাসিক দায়িত্ব পালন করেন হযরত গাউছুল আজম (রা.)। এই নূরে বাতেন যারা ক্বলবে গ্রহণ করে একদিকে তাদের ঈমান আমল যেমন সুদৃঢ় হয় অন্যদিকে একিনে ও এখলাসে পরিপূর্ণতা অর্জন করে। হারাম-হালাল এর পার্থক্য নিরূপণ করে উদারতা, মহানুভবতা, বিনয় ও কোমলতার মাধ্যমে জীবনযাপনের শিক্ষা রয়েছে রাসূলনোমা এই মহান তরিক্বতে। এছাড়া প্রিয় নবীজির ভালোবাসায় দৈনিক এগারোশত এগারোবার দরূদ শরীফ, কখনো ক্বাজা হলে চব্বিশ ঘণ্টার মধ্যে আদায় করা, ফয়েজে কুরআন, মোরাকাবা, জিকিরে জলি-সহ হারানো সব সুন্নাতের সমাহার রয়েছে মকবুল এই তরিক্বতের অনুশীলনে। এছাড়াও রয়েছে তাওয়াজ্জুহ-বিল-গায়েবের মাধ্যমে মহিলারা নিজ ঘরে বসে প্রিয় রাসূল (দ.) এর নূরে বাতেন গ্রহণ করার অপূর্ব সুযোগ।

প্রিয় রাসূল (দ.) এর এই নূরে বাতেন গ্রহণ করার জন্য মহিলাদের দরবার শরীফে আসতে হয় না, স্বীয় মোর্শেদকেও দরবার শরীফ থেকে কোনো মহিলার সামনে যেতে হয় না। যুগোপযোগী এবং বিজ্ঞানময় এমন তরিক্বত বর্তমান পৃথিবীতে বিরল। এই তরিক্বতের সুধা পান করে আবাল-বৃদ্ধ-বণিতা হেদায়তের পথে নিজেদেরকে পরিচালিত করছে। বিশেষ করে যুব সম্প্রদায় দলে দলে এই তরিক্বত গ্রহণ করে নিজেদেরকে এমনভাবে গঠন করছে যা রীতিমত বিস্ময়কর। এ যেন খলিফায়ে রাসূল (দ.) এর করে যাওয়া মহান বাণীর বাস্তবায়ন- “হে যুবক! নামাজ পড়, রোজা রাখ, নবী করিম (দ.) এর উপর দরূদ পড়, মাতৃভূমি শান্ত কর।” অশান্ত পৃথিবীতে গাউছিয়্যতের এ আহ্বান যেন শান্তি প্রতিষ্ঠার অবিস্মরণীয় আহ্বান। আল্লাহ ও তাঁর প্রিয় হাবিব (দ.) এর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মন্জিলে মকছুদে পৌঁছানোই এ তরিক্বতের মূল লক্ষ্য। এ তরিক্বতে অন্তর্ভুক্ত হলে মানুষের অশান্ত হৃদয় প্রশান্ত হয়, আখিরাতের ভাবনায় জীবনকে সাজিয়ে নেয়, জীবনের প্রতিটি পদক্ষেপে খুঁজে পায় মহান আল্লাহর নৈকট্য আর নবীজির অপার ভালোবাসা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ৩টা হতে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে অনুষ্ঠিত ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে উপস্থিত লাখো মুসলমানের উদ্দেশ্যে প্রধান মেহমানের বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এসব কথা বলেন।

বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা শাব্বির আহমদ মোমতাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত তরিক্বত কনফারেন্সে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. মুহাম্মদ শাহাদাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিন ঢাকা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং দারুন নাজাত ছিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা আ খ ম আবু বকর ছিদ্দিক, গুলশান কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব ও গাজীপুর শামশাবাদ দরবার শরীফ এর পীর ছাহেব হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিন এর যুগ্ম মহাসচিব ও মোহাম্মপুর গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মোহাম্মদ এজাহারুল হক, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিন এর কোষাধ্যক্ষ ও নোয়াটোলা মদিনাতুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মোহাম্মদ রেজাউল হক, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাহেব আলী ফাজিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মোহাম্মদ জাফর সাদেক হাসান, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিন এর চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ও মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মোহাম্মদ একরামুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ।

বক্তব্য রাখেন- মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী, মাওলানা মুহাম্মদ রকিব উদ্দিন, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন , মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল ও মাওলানা মুহাম্মদ কারিমুল মওলা।

মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদিয়াল্লাহু তা’য়ালা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন। প্রেসবিজ্ঞপ্তি।

আবা/ এসটি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

চট্টগ্রামে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল

প্রিয় রাসূল (দ.) এর ভালোবাসায়, অনুসরণে ও অনুকরণে যাঁরা স্মরণীয় বরণীয় মর্যাদায়...

থাইরয়েডে কেন খাবেন মাখানা?

থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর খাবারের তালিকা নির্বাচন করা এবং প্রতিদিনের সকা...

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে

বিশ্বের প্রায় অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে স...

যুদ্ধের ধ্বংসস্তূপে গাজার শিশুদের শিক্ষার লড়াই

ইসরায়েলি হামলা ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা