ছবি: ভিডিও থেকে নেওয়া
অপরাধ

চট্টগ্রামের সিআরবিতে দুই নারীকে প্রকাশ্যে মারধরের ভিডিও ভাইরাল

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় আয়োজিত বিজয় মেলায় দুই নারীকে প্রকাশ্যে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক যুবক প্লাস্টিকের চেয়ার দিয়ে দুই নারীকে বেধড়ক মারছেন।

একপর্যায়ে তাঁদের একজন মাটিতে পড়ে গেলেও যুবকটি থামেননি। পরে পাশ থেকে আরেক নারী এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়। বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে ছড়িয়ে পড়া ২৬ সেকেন্ডের এই ভিডিও ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সাইদ জানান, ঘটনার পর আহত দুই নারী ফাঁড়িতে এসে মৌখিকভাবে অভিযোগ করেছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে না পেয়ে ফিরে আসে। এরই মধ্যে অভিযোগকারী নারীরাও ফাঁড়ি ত্যাগ করেন। তিনি আরও জানান, ওই দিন এলাকায় মানুষের ভিড় ছিল এবং মেলাকে কেন্দ্র করে কয়েকটি দোকানে মারামারির ঘটনা ঘটে। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবস উপলক্ষে গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সিআরবি শিরীষতলা এলাকায় তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। মেলাকে ঘিরে আশপাশে গড়ে ওঠে অস্থায়ী ভাসমান দোকান। মঙ্গলবার খাবার পরিবেশনকে কেন্দ্র করে কয়েকটি দোকানে কথা-কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মূল মেলার বাইরে একটি খাবারের দোকানের সামনে ওই হামলার ঘটনা ঘটে। এ সময় আশপাশে আরও কয়েকজন যুবককে হাতাহাতিতে জড়াতে দেখা যায়।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনের ড্রোন বিধ্বংসী ডিপোতে ইরানের হামলা

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক...

ভুয়া ডাক্তার তৈরির কারখানা বন্ধ করতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বেসরকারি মেডিকেল কলেজগুলোর অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দ...

সংসদে সাউন্ড সিস্টেম বিভ্রাট : নাশকতা সন্দেহে তদন্ত কমিটি গঠন

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাউন্ড সিস্টেমে বিভ্রাটের পেছনে কোন ধরণের ‘...

৪ সপ্তাহ আল-আকসায় জুমার নামাজ বন্ধ

দখলদার ইসরায়েলি বাহিনীর কঠোর বিধিনিষেধের কারণে টানা চতুর্থ সপ্তাহের মতো আল-আক...

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা