ছবি: সংগৃহীত
অপরাধ

চট্টগ্রামে চাঁদা না পেয়ে নির্মাণশ্রমিকদের ছুরিকাঘাত, আহত ৩

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় চাঁদা না পেয়ে নির্মাণশ্রমিকদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে তিনজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত।

আজ রোববার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত শ্রমিকরা হলেন—মোহাম্মদ কামাল (পিতা: আব্দুল মান্নান), মোহাম্মদ সজিব (পিতা: কালাম) ও মোহাম্মদ হাসনাইন (পিতা: মোহাম্মদ ইউসুফ)। মোহাম্মদ কামালের বাড়ি চট্টগ্রামের বদ্দারহাট, চানগাঁও এলাকায়। অন্য দুই শ্রমিকের ঠিকানা বিস্তারিত জানা যায়নি।

হাসপাতালে আহতদের নিয়ে আসা ব্যক্তির মৌখিক বক্তব্য অনুযায়ী, হামজারবাগ এলাকায় মোহাম্মদ ইউনুসের মালিকানাধীন নির্মাণাধীন ভবন ‘হোসাইন টাওয়ারে’ ৮–১০ জন অজ্ঞাত ব্যক্তি চাঁদা দাবি করতে আসে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা নির্মাণকাজে নিয়োজিত তিন শ্রমিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন আহত শ্রমিকদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁদের হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

এ বিষয়ে পাঁচলাইশ থানায় জানানো হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি হাজার ছাড়াল

নেপাল ও তিব্বতে গত সপ্তাহে আঘাত হানা ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা...

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি...

নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হলে সবা...

নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হলে সবা...

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নাম বদলে তারকা হওয়া যেসব অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন, যারা বাবা-...

নাম বদলে তারকা হওয়া যেসব অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন, যারা বাবা-...

‘ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা’: পপি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যকে কেন্দ্র করে ফের আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা