ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

গাজার সংকট দূর করার উপায় খুঁজছেন ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক : আরব বিশ্বের ছয়টি দেশ সফরের পর সোমবার ইসরাইলে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে গাজার মানবিক সংকট দূর করার উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন। সূত্র: এএফপি

সংহতি দেখানোর জন্য আকস্মিকভাবে তেল আবিব সফরের মাত্র চারদিন পর ব্লিঙ্কেন জেরুজালেমে ইসরাইলি নেতাদের সাথে সাক্ষাত করবেন বলে আশা করছেন। তিনি এমন এক সময় ইসরাইল সফর করছেন যখন ইসরাইল গাজা উপত্যকায় বড় ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।

ব্লিঙ্কেন কায়রোতে রোববার সাংবাদিকদের বলেন, ‘আমাদের অন্যান্য অংশীদারদের সাথে গত কয়েকদিনের সফর চলাকালে আমাদের ইসরাইলি মিত্র ও বন্ধুদের নিয়ে এগিয়ে যাওয়ার পথ সম্পর্কে কথা বলে আমি যা শুনেছি, আমি যা শিখেছে তা আমি শেয়ার করার একটি সুযোগ চাই।’

তিনি এমন এক সময় এই সফরে এলেন যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনেক গুরুত্বের সাথে ইসরাইল সফরের আমন্ত্রণ বিবেচনা করছেন।

হামাস যোদ্ধারা ইসরাইলের সুরক্ষিত সীমান্ত অতিক্রম করে ১,৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করার পর দেশটি হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

এদিকে হামাসের হামলার জবাবে গাজায় ইসরাইলের ব্যাপক হামলায় ২,৬৭০ জন নিহত হয়েছে। এদের অধিকাংশ ফিলিস্তিনের সাধারণ নাগরিক।

মার্কিন কর্মকর্তরা বলছেন, ব্লিঙ্কেন তার সফরকালে নেতাদের কাছ থেকে হামাসের ব্যাপক বিরোধীতার কথা শুনলেও ফিলিস্তিনিদের দুর্দশার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

কায়রোতে ব্লিঙ্কেন বলেন, ‘আমি এটাও বলেছি যে আমরা গাজার জনগণের চাহিদা মেটাতে যা যা করতে পারি তা করতে দৃঢ়প্রতিজ্ঞ রয়েছি।’

তিনি আরো বলেন, ‘হামাসের নৃশংসতার জন্য সেখানের (ফিলিস্তিনের) বেসামরিক নাগরিকদের কষ্ট পেতে হবে না।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

চট্টগ্রামে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল

প্রিয় রাসূল (দ.) এর ভালোবাসায়, অনুসরণে ও অনুকরণে যাঁরা স্মরণীয় বরণীয় মর্যাদায়...

থাইরয়েডে কেন খাবেন মাখানা?

থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর খাবারের তালিকা নির্বাচন করা এবং প্রতিদিনের সকা...

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে

বিশ্বের প্রায় অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে স...

যুদ্ধের ধ্বংসস্তূপে গাজার শিশুদের শিক্ষার লড়াই

ইসরায়েলি হামলা ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা