সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় নিহতদের ৭০ শতাংশ নারী-শিশু: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের প্রায় ৭০ শতাংশই নারী এবং শিশু বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর।

শুক্রবার (৮ নভেম্বর) এ বিষয়ে একটি ৩২ পৃষ্ঠার একটি পরিসংখ্যান প্রকাশ করেছে বিশ্ব মানবাধিকার সংস্থাটি। যুদ্ধে নারী ও শিশু হত্যা আন্তর্জাতিক মানবাধিকার মৌলিক নীতির পরিপন্থি বলে অভিহিত করা হয়েছে। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল-হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াই করতে গিয়ে যে পরিমাণ মানুষ হত্যা করেছে তা গণনা করেছে জাতিসংঘ। যা তিনটি সূত্রের মাধ্যমে তৈরি করেছে সংস্থাটি। এখনও গণনা অব্যাহত রেখেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর।

হামাস-ইসরায়েল যুদ্ধের ইতোমধ্যেই ১৩ মাস সময় পার হয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকেই এ লড়াইয়ের সূত্রপাত। এর মধ্যে ভুক্তভোগী আট হাজার ১১৯ জনের তথ্য যাচাই করা হয়েছে। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় মোট নিহতের সংখ্যা ৪৩ হাজার। তুলনামূলকভাবে জাতিসংঘের উল্লেখিত সংখ্যা কম হলেও সংস্থাটি উল্লেখ করেছে যে, গাজায় নিহতদের বেশির ভাগই নারী এবং শিশু।

জাতিসংঘের মানবাধিকার দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, গাজায় যে পরিমাণ নারী এবং শিশু হত্যা করা হয়েছে তাতে স্পষ্টতই আন্তর্জাতিক মানবাধিকার আইনের মৌলিক নীতিমালা লঙ্ঘিত হয়েছে।

এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেন, আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের অভিযোগগুলো হিসাব-নিকাশের ক্ষেত্রে বিশ্বস্ত ও নিরপেক্ষ সংস্থাগুলোর মাধ্যমে সমস্ত প্রাসঙ্গিক তথ্য-প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ করে জাতিসংঘ। সংস্থাটির এই পরিসংখ্যানের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়।

নিহতদের মধ্যে কম বয়সী থেকে একদম সর্বোচ্চ ৯৭ বছর বয়সী এক নারীও রয়েছেন। রয়েছে সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকও। ১৮ বছরের নিচে যেসকল শিশু নিহত হয়েছে তাদের মধ্যে পাঁচ থেকে নয় বছর বয়সী শিশুর সংখ্যা ৪৪ শতাংশ। এর চেয়ে বেশি বয়সী শিশুদের বয়স ১০ থেকে ১৪ বছর।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

ভালো নেই আশি দশকের কবি ও অভিনেতা রিফাত চৌধুরী

আশির দশকের প্রখ্যাত কবি ও অভিনেতা রিফাত চৌধুরী শারীরিক অসুস্থতা নিয়ে বর্তমানে...

দক্ষিণ কোরিয়ার কাছে ৮ গোলে 'বিধ্বস্ত বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী হকিতে নিজেদের টানা তৃতীয় ম্যাচেও পরাজয়ের স্বাদ পেল বাংলাদ...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এরদোয়ানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক ‘জেন্ডার-নিউট্রালাইজেশন&rs...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা