ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

গরমে পান্তা ভাত খাওয়ার উপকারিতা

আমার বাঙলা ডেস্ক

বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। পহেলা বৈশাখে পান্তা-ইলিশ যেন উৎসবের অবিচ্ছেদ্য খাবার। গরমের দিনে এই খাবার না হলে যেন উৎসবের আমেজটাই পূর্ণতা পায় না।

পান্তাভাত মূলত গ্রামবাংলার কৃষকদের ঐতিহ্যবাহী খাবার। তারা সকালে পান্তা খেয়ে দিন শুরু করেন, যা তাদের সারাদিন কাজ করার শক্তি জোগায়।

সাধারণত পান্তা ভাত খাওয়া হয় সরিষার তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ এবং ভাজা মাছের সঙ্গে। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ হওয়ায় পহেলা বৈশাখে পান্তা-ইলিশ বিশেষ গুরুত্ব পেয়েছে।

মজার বিষয় হলো, পান্তা ভাত শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের আরও কিছু অঞ্চলেও জনপ্রিয়। ভিয়েতনাম, ভারতের উড়িষ্যা ও তামিলনাড়ুতেও সকালের খাবার হিসেবে এর প্রচলন রয়েছে।

অনেকে মনে করেন পান্তা ভাত খেলে ওজন বাড়ে, কিন্তু পুষ্টিবিদদের মতে এটি সঠিক নয়। বরং গরমের সময় পান্তা ভাত খাওয়ার অভ্যাস শরীরের জন্য বেশ উপকারী। যেমন—

  • পান্তা ভাতে আয়রনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, যা রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে।
  • এতে প্রচুর প্রোবায়োটিক ব্যাকটেরিয়া থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
  • পটাসিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ এতে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়।
  • গরম ভাতের তুলনায় পান্তা ভাতে ফ্যাট কম থাকে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক।
  • এটি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, তাই গরমে খুব উপকারী।
  • নিয়মিত খেলে আলসারসহ কিছু শারীরিক সমস্যায় উপকার পাওয়া যায়।
  • ক্যানসারের ঝুঁকি কমাতেও সহায়ক বলে মনে করা হয়।
  • সকালে পান্তা খেলে সারাদিনের জন্য শক্তি ও কর্মক্ষমতা বজায় থাকে।
  • এটি ঘুমের সমস্যাও কমাতে সাহায্য করতে পারে।
  • ত্বকের কোলাজেন বৃদ্ধিতে সহায়তা করে, ফলে ত্বক থাকে সতেজ ও তরুণ।
  • পান্তা ভাত শুধু ঐতিহ্যের প্রতীক নয়, বরং স্বাস্থ্যকর খাবার হিসেবেও এর গুরুত্ব অনেক।
Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানে ২০ আফগান নাগরিকের ফাঁসি

বিভিন্ন কারাগারে বন্দি আফগানিস্তানের অন্তত ২০ জনকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যক...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

চুনতীর আন্তর্জাতিক মাহফিলে বক্তারা: তাকওয়া ও নবীজির আদর্শেই নৈতিক সমাজ

চুনতী, ৩০ আগস্ট ২০২৬: যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহম...

নীলফামারী সরকারি কলেজের উন্নয়ন নিয়ে তুহিনের আক্ষেপ

নীলফামারী সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদে...

শিক্ষায় বরাদ্দ খরচ নয়, রাষ্ট্রের বিনিয়োগ: নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ছাত্র...

৩৯ বছর পর বিব্রতকর রেকর্ডে পাকিস্তান

হেডিংলি থেকে লর্ডস—ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই টেস্টে হেরেছে পাকিস্তান...

সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির

সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার, পুশইন এবং সীমান্ত হত্যা বন্ধে আরও কার্য...

নেপালে বন্যায় নিহত ৯০৩, নিখোঁজ ৪২০০

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সোমবার সকালে নেপাল পুলিশ জান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা