সংগৃহীত
বাণিজ্য

গত বছর ইইউতে তৈরি পোশাক রপ্তানি প্রবৃদ্ধি চার দশমিক ৮৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

গত ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি চার দশমিক ৮৬ শতাংশ। বিদায়ী বছরের অধিকাংশ সময়জুড়ে ওঠানামা সত্ত্বেও শেষ প্রান্তিকে উল্লেখযোগ্য রপ্তানির ফলেই এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

পরিসংখ্যান বলছে, গত বছরে জানুয়ারি-ডিসেম্বর সময়ে বাংলাদেশের পোশাক রপ্তানি ১৯ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে; যা ২০২৩ সালের ১৮ দশমিক ৮৫ বিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

সম্প্রতি প্রকাশিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সবশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশের তুলনায় চীন ২০২৪ সালে দুই দশমিক ৬১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। যেখানে পাকিস্তান ও কম্বোডিয়া যথাক্রমে ১২ দশমিক ৪১ শতাংশ এবং ২০ দশমিক ৭৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। চীনের তৈরি পোশাক রপ্তানি ২০২৪ সালে ২৬ দশমিক ০৭ বিলিয়ন ডলারে পৌঁছায়, যা ২০২৩ সালের ২৫ দশমিক ৪০ বিলিয়ন ডলারের তুলনায় বেশি।

অন্যদিকে, তুরস্ক ২০২৪ সালে ইইউতে ছয় দশমিক ৬৪ শতাংশ পোশাক রপ্তানি হ্রাস পেয়েছে; যা ১০ দশমিক ০৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ভিয়েতনাম চার দশমিক ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে চার দশমিক ৩০ বিলিয়ন ডলার রপ্তানি করেছে। আর পাকিস্তান এবং কম্বোডিয়া যথাক্রমে তিন দশমিক ৭৯ বিলিয়ন ও চার দশমিক ২২ বিলিয়ন ডলার রপ্তানি করেছে।

অন্যদিকে ২০২৪ সালে ভারত ইইউতে চার দশমিক ৫২ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে; যা ২০২৩ সালের তুলনায় এক দশমিক ৯৭ শতাংশ বেশি।

সংশ্লিষ্টরা বলছেন, মূল্য সংযোজিত পোশাক উৎপাদন, শুল্কমুক্ত বাজারে প্রবেশাধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা মান মেনে চলা এবং নির্মাতা ও শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টাসহ বেশ কয়েকটি কারণ এই স্থিতিশীল বৃদ্ধিতে অবদান রেখেছে। এ উন্নয়নগুলো ক্রেতাদের আস্থা বাড়িয়েছে, ব্যবসায়িক পরিবেশ উন্নত করেছে এবং রপ্তানি বাজারে বাংলাদেশকে একটি শক্তিশালী অবস্থান দিয়েছে।

বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, এটি ভবিষ্যতের জন্য ইতিবাচক পূর্বাভাস। কারণ, ২০২৫ সালে এই রপ্তানি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের প্রতি ক্রেতাদের আস্থা ফিরে আসছে এবং এখানে সোর্সিং কার্যক্রম বাড়াচ্ছে; যা রপ্তানি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখবে।

তিনি আরো বলেন, আমরা আশাবাদী সামনে কাজের অর্ডার আরো আসবে। এবছরও গতবারের মতো প্রবৃদ্ধির গতি ধরে রাখা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

একাদশ শ্রেণিতে ভর্তির ফল আজ রাত ৮টার পর প্রকাশ

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১৬ সেপ্...

বড়পুকুরিয়ায় মজুদ কয়লা, কমেছে বিদ্যুৎ উৎপাদন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কোল ইয়ার্ডে পর্যাপ্তের চেয়েও বেশি, প্রায় পাহাড়...

মক্কায় হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,...

শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ...

মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন

রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসে আগুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা