সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলছেন ডিসি জাহিদুল
সারাদেশ
সরাসরি কথা বলতে পারায় খুশী সাধারণ মানুষ

গণশুনানিতে ৩৫ জনের আবেদন শুনলেন চট্টগ্রামের জেলা প্রশাসক

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জেলার বিভিন্ন উপজেলা ও মহানগর এলাকা থেকে আগত সেবাপ্রত্যাশী নাগরিকদের আবেদন, অভাব ও অভিযোগ শুনেন।

বুধবার (১০ ডিসেম্বর)গণশুনানিতে মোট ৩৫ জন সেবাপ্রত্যাশী উপস্থিত হয়ে বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

এসময় গুরুতর অসুস্থ তিনজন ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি কিছু আবেদন ও অভিযোগ নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়। গ্রহণ করা সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন এবং ফলাফল সরাসরি সেবাপ্রত্যাশীদের অবহিত করার নির্দেশও প্রদান করেন জেলা প্রশাসক।

গণশুনানিতে উপস্থিত সেবাপ্রত্যাশীগণ জেলা প্রশাসকের এ উদ্যোগকে স্বাগত জানান।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা