ছবি: সংগৃহীত
রাজনীতি

গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে: আদিলুর রহমান খান

আমার বাঙলা ডেস্ক

চব্বিশের জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘জুলাই সনদের’ পক্ষে দেশবাসীর সমর্থন চেয়েছেন স্থানীয় সরকার, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।আদিলুর রহমান খান বলেন, ‘আমরা থাকব না, কিন্তু বাংলাদেশ শতসহস্র বছর টিকে থাকবে। গণভোট সেই শত বছরের দিকনির্দেশনা দেবে।’

বুধবার ( ২১ জানুয়ারি ) সকালে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

সারা দেশের মুক্তিকামী মানুষ এ গণভোটের কথা বলেছে জানিয়ে সরকারের এই উপদেষ্টা বলেন, গত ১৫ বছর বাংলাদেশের মানুষ আগ্রাসনের অধীনে ছিল। এ সময় তারা স্বাধীনভাবে কথা বলতে পারেনি, ভোট দিতে পারেনি, এমনকি স্বাধীনভাবে চিন্তাও করতে পারেনি।

উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে প্রশ্ন তুলে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে ২টি ভোট অনুষ্ঠিত হচ্ছে। একটি রাজনৈতিক দলের নির্বাচন, যেখানে আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আরেকটি হলো গণভোট। এই গণভোটের উদ্দেশ্য, আমরা কেমন বাংলাদেশ চাই।’

আদিলুর রহমান খান বলেন, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, নতুন বাংলাদেশ গড়ে তোলা ও ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, সে জন্যই এই গণভোট। আয়নাঘর যেন আর তৈরি না হয়, লুটপাট ও বিদেশে টাকা পাচার যেন বন্ধ হয়। সে জন্য আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়ে গণমানুষের রায় বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, কেউ যেন বিভ্রান্ত করার সুযোগ না পায়। বাংলাদেশের মানুষ কোনো আগ্রাসনের কাছে মাথা নত করবে না।

সভায় আরও বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ, মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিছুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বশিরুল ইসলাম।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টি ও অতি দৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

বিদ্যুৎ বিতরণ এবার বেসরকারি খাতে

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

ভোলায় স্বপন বাহিনীর প্রধান আটক, অস্ত্র উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে স্বপন বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা