সংগৃহীত
বিনোদন

খোলামেলা পোশাকে ইধিকা

বিনোদন ডেস্ক: স্বচ্ছ জল পাথরের গা ছুঁয়ে গড়িয়ে চলছে। কুয়াশা নামার কারণে দৃষ্টি অল্পতে সীমাবদ্ধ। জল ছুঁয়ে দেওয়া পাথরের ওপরে দাঁড়ানো অভিনেত্রী ইধিকা পাল। তার মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। বিন্দু বিন্দু শিশির নেমে বাসা বাঁধছে সেই চুলে। কাজল মাখা চোখের দৃষ্টি থেমেছে অজানায়।

ইধিকার পরনে লাল রঙের লেহেঙ্গা ও খোলামেলা ব্লাউজ। ওড়না কিংবা দোপাট্টাবিহীন ইধিকার এই লুক ফ্রেমবন্দি করেছেন কলকাতার চিত্রগ্রাহক তথাগত ঘোষ। ওপার বাংলার আলোচিত এই ফটোগ্রাফার এসব ছবি তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সবকিছু ঠিকই ছিল। কিন্তু নেটিজেনদের অনেকে খোলামেলা পোশাকে ইধিকাকে দেখে কটাক্ষ করে মন্তব্য করছেন। কেউ কেউ ‘নোংরা’ কথা বলতেও দ্বিধা করছেন না।

ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন ইধিকা। আবেদনময়ী লুকে তাকে দেখে ‘প্রিয়তমা’ সিনেমার অনেক ভক্ত হতাশা প্রকাশ করেছেন। সুমন লিখেছেন, ‘আমরা আপনাকে এভাবে দেখতে চাই না। আপনি খুবই পছন্দের অভিনেত্রী আমার, আপনার পোশাকের জন্য অভিনয় আমাদের মন কেড়েছে।’ প্রিয়া লিখেছে, ‘খ্যাতি এসে গেছে, এখন এসব আসতেই থাকবে।’ সামাইতা কর্মকার লিখেছেন, ‘এই ফটোশুট না করলে তোমার তেমন কোনো ক্ষতি হতো না।’ আফরিন লিখেছেন, ‘ডিপজলের কথাই সত্যি।’

সমালোচনার পাশাপাশি নেটিজেনদের কেউ কেউ ইধিকার প্রশংসা করেছেন। তবে এসব কিছু তার নজরে পড়েছে কিনা তা জানা যায়নি। এ নিয়ে এখনো খোলামেলা মন্তব্য করেননি এই অভিনেত্রী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা