সংগৃহীত
বিনোদন

মাহির মনোনয়নপত্র অবৈধ

বিনোদন ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি।

রোববার (৩ ডিসেম্বর) সকালে যাচাই-বাছাই শেষে মাহির মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ জানান, এক শতাংশ ভোটার জালিয়াতির (ভুয়া স্বাক্ষর) অভিযোগে তার মনোনয়নপত্র অবৈধ করা হয়েছে।

মনোনয়ন অবৈধ হওয়ার প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহিয়া মাহি বলেন, প্রতিপক্ষরা চাইবেন যেন প্রতিদ্বন্দ্বী নির্বাচনে অংশগ্রহণ না করে। আমার যতো সমর্থক আছেন সবাইকে সাইন নিতে বলেছিলাম। তারা একদিনে সাড়ে পাঁচ হাজার সাইন নিয়েছে। এটা কম কথা নয়।

মাহি আরও বলেন, ‘অন ক্যামেরায় আমি কারো বিরুদ্ধে বলতে চাই না। যতক্ষণ পর্যন্ত লড়াই করার সুযোগ আছে আমি করে যাব। আমার বিশ্বাস আপিল বিভাগ এ বিষয় বিবেচনায় রাখবে এবং ফাইনালি আমি নির্বাচনে অংশ করব।’

এদিকে মনোনয়ন বাতিলের খবর শনিবার রাতেই টের পেয়েছিলেন এই নায়িকা। সে কারণে কারো নাম উল্লেখ না করেই তিনি এক ফেসবুক পোস্টে বলেন, যেটা খবর পেলাম সেটা যদি সত্যি হয়, তা হলে আপনার কপালে খারাপ আছে বলে দিলাম। তার পর তিনি লেখেন যুদ্ধ ঘোষণা হবে ।

এমন স্ট্যাটাসের পরেই মাহি আজ বললেন, যতক্ষন লড়াইয়ের সুযোগ আছে ততক্ষন তিনি লড়াই করে যাবেন। যদিও কাকে ইঙ্গিত করে এই কথাগুলো বলেছেন, সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ ২ আসন থেকে নৌকার টিকেট নিয়ে নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন মাহিয়া মাহি, কিন্তু দল থেকে তিনি মনোনয়ন পাননি। ফলে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা