সংগৃহীত
বিনোদন

বিয়ের পর ১৫ কেজি ওজন বেড়েছে!

বিনোদন ডেস্ক: বিয়ের পর বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার ১৫ কেজি ওজন বেড়েছে। সামাজিক যেগাযোগ মাধ্যমে নায়িকা নিজেই জানালেন। তিনি এখন জিমে গিয়ে পুরোনো চেহারায় ফেরার জন্য ঘাম ঝরাচ্ছেন।

কিন্তু প্রশ্ন হলো, পরিণীতির কেন হঠাৎ এত ওজন বেড়েছে। বিয়ের পর নাকি ওজন বাড়ে– এমন ধারণা রয়েছে বাঙালি নারীদের মধ্যে। তবে কি নায়িকাদের ক্ষেত্রেও সেই ধারণা কাজ করে? নাকি অন্য কোনো কারণ?

বিয়ের পরে পরিণীতি চোপড়ার ১৫ কেজি ওজন বেড়েছে। নায়িকা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন। এখন জিমে গিয়ে পুরোনো চেহারায় ফেরার জন্য ঘাম ঝরাচ্ছেন তিনি।

সোমবার (৪ ডিসেম্বর) সামাজিক যেগাযোগ মাধ্যমে পরিণীতি নিজের একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, জিম করছেন তিনি। সেইসঙ্গে একটি লম্বা ক্যাপশন যোগ করেছেন সেখানে।

সোশ্যাল মিডিয়ায় পরিণীতি লিখেছেন, শেষ ছয় মাস কাটিয়েছি রহমান স্যারের স্টুডিওতে গান গেয়ে আর বাড়ি ফিরে যতটা সম্ভব জাঙ্ক ফুড খেয়ে। এই রুটিন মেনে চলতাম যাতে আমি ‘চমকিলা’-র জন্য অন্তত ১৫ কেজি ওজন বাড়াতে পারি। গান এবং খাওয়া.. এই ছিল আমার রুটিন। এবার ওই ছবির শুটিং শেষ। এবার গল্পটা সম্পূর্ণ উল্টে গেছে। আমি একদিকে যেমন স্টুডিওকে মিস করছি.. তেমনই মনে পড়ছে জিমে আমার ওয়ার্কআউট, আমার পুরোনো চেহারাকে। আবার এবার অমরজ্যোতজির মতো নয়... নিজের মতো দেখতে চাই। সেই পুরোনো আমি। জানি বিষয়টা বেশ কঠিন। কিন্তু ইমতেয়াজ স্যার আর এই চরিত্রের জন্য সবকিছু করতে পারি আমি। আরও অনেক ইঞ্চি কমাতে হবে আমাকে।

পরিণীতি সেইসঙ্গে জানান, নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি। পাঞ্জাবি গায়ক অমর সিংহ চমকিলার স্ত্রী অমরজোত চামকিলার চরিত্রে দেখা যাবে তাকে। একটি একটি বায়োপিক।

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর সাত পাকে বাঁধা পড়েন রাঘব-পরিণীতি। পরিণীতি চোপড়া অভিনয়ের পাশাপাশি যে একজন দুর্দান্ত গায়িকাও, এ কথা অজানা নয় কারোও। নেহাত সখের নয়, পরিণীতি বড়পর্দাতেও প্লেব্যাক করেছেন। তার গলায় ‘কেশরী’ ছবির ‘তেরি মিট্টি’ হোক বা ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবির ‘মানা কি হাম ইয়ার নেহি’ গানে দর্শক মজেছেন সুরের যাদুতে।

স্বামী রাঘব চাড্ডার জন্য একটি গান গেয়েছিলেন পরিণীতি। রাঘব-পরিণীতির বিয়ের দিন উদয়পুরের লীলা প্যালেসে বাজানো হয়েছিল সেই গান। পুরো বিষয়টিই একটা চমক ছিল রাঘবের জন্য। তাকে বিশেষ অনুভূতি দিতেই পরিণীতি এ গান করেছিলেন। ‘ও পিয়া’ গানে ছিল প্রেমের কথা, ছিল প্রিয় মানুষকে নিজের করে পেয়ে যাওয়ার বার্তা। গানটি বর্তমানে ইউটিউবে রয়েছে। সেই গানের কভার হিসেবে ব্যবহার করা হয়েছে রাঘব ও পরিণীতির বিয়ের ছবি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা