সংগৃহীত
বিনোদন

কেন ভেঙেছিল শহীদ-কারিনার প্রেম?

বিনোদন ডেস্ক

এক সময় হিন্দি সিনেমা দুনিয়ার অন্যতম চর্চার বিষয় ছিল শহীদ কাপুর আর কারিনা কাপুরের প্রেম। ‘জাব উই মিট’ সিনেমায় জুটি হিসেবে যেমন তারা মানিয়ে গিয়েছিলেন, তেমনই পর্দার বাইরেও জমে ওঠে তাদের রসায়ন। কিন্তু হঠাৎই ভেঙে যায় তাদের প্রেম। কারিনা বিয়ে করেন সাইফ আলী খানকে, শহীদের সঙ্গে বিয়ে হয় মীরা রাজপুতের। কিন্তু কেন ভেঙে যায় দুই তারকার সম্পর্ক?

দুজনের আলাপ ২০০৪ সালে ‘ফিদা’ ছবির সেটে। সে সময় শহীদের সদ্য বিচ্ছেদ হয়েছে। কারিনাকে ভুলতে হয়েছে হৃতিক রোশনকে। ফলে দুজনের কাছাকাছি আসতে সময় লাগেনি। প্রথমে আপত্তি থাকলেও পরে কারিনার মা ববিতাও সায় দিয়েছিলেন মেয়ের পছন্দে। ঘনিষ্ঠ মহলে কারিনা এ–ও জানিয়েছিলেন, তিনি শহীদকে বিয়ে করবেন।

‘৩৬ চায়না টাউন’, ‘চুপ চুপ কে’-এর মতো ছবিতে কাজ করার সময় জমে উঠেছে তাদের প্রেম। এতটাই গভীর ছিল তাদের সম্পর্ক, শহীদের জন্য পুরোপুরি নিরামিষাশী হয়ে গিয়েছিলেন কারিনা। শহীদের কথাতেই ‘জাব উই মিট’ ছবিতে অভিনয় করতে রাজি হন তিনি। বক্স অফিসে এই ছবি তুমুল সফল হয়। কিন্তু এই ছবি যখন মুক্তি পেয়েছে, তখন কারিনার হৃদয়ে অন্য পুরুষ এসে গিয়েছেন।

‘জাব উই মিট’-এ গীত-আদিত্যর বিয়ে হলেও শহীদ-কারিনা আলাদা হয়ে যান হঠাৎই। তখন কারিনার জীবনে সাইফ আলী খান। ‘টাশান’ সিনেমার সেটে তাদের সম্পর্কের শুরু। বক্স অফিসে সে ছবি দাগ কাটতে পারেনি। মুষড়ে পড়েছিলেন কারিনা। ডুবে গিয়েছিলেন হতাশায়। তখন নাকি তার হতাশা প্রশমিত হয়েছিল সাইফের সান্নিধ্যে।

কিন্তু কেন শহীদের সঙ্গে কারিনার সম্পর্ক ভেঙে গেল? সেই কারণ নিয়ে দুই তারকার কেউই মুখ খোলেননি কোনো দিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ভেবেছিলাম ‘টাশান’ আমার ক্যারিয়ার বদলে দেবে। কিন্তু হলো ঠিক উল্টো। ‘জাব উই মিট’ আমার ক্যারিয়ার বদলে দিয়েছিল। আর ‘টাশান’ আমার জীবন।

একই সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ‘শহীদ আমাকে বলে, তুমি এই চিত্রনাট্যটা শোনো, মেয়ের (গীত) চরিত্রটা অসাধারণ এবং তোমার এটি করা উচিত। ওর কথাতেই শেষমেশ রাজি হয়ে এই ছবিটি আমরা দুজনে করে ফেলেছিলাম। কিন্তু ব্রেকআপ? অবশ্যই ভাগ্য সেটিই ঠিক করে রেখেছিল, জীবন সেই ছন্দেই এগিয়েছিল। এই ছবিটি এবং ‘টাশান’র মধ্যবর্তী সময়ে আমাদের জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে...আমরা দুজনেই ভিন্ন রাস্তা বেছে নিয়েছিলাম।’

শহীদ একবার বলেছিলেন তাদের দুজন দুই মেরুর। ঠিক যেন ‘জাব উই মিট’-এর গীত ও আদিত্য। একদিকে প্রাণবন্ত কারিনা আর অন্যদিকে শান্ত, ধীর শহীদ। বিচ্ছেদের পর তাদের ব্যক্তিগত সম্পর্কও ঠেকেছিল তলানিতে।

তবে শোনা যায়, সাইফ আলী খানের জন্যই ফাটল ধরে শহীদ-কারিনার রসায়নে। শহীদকে লুকিয়ে নাকি সাইফের সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েন কারিনা। জানতে পারার পরে কারিনার সঙ্গে সম্পর্ক আর রাখতে চাননি শহীদ।

সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সমীকরণ। তিক্ততা সরিয়ে রেখে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে দুজনে একসঙ্গে কাজও করেছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঁচামরিচ ৪০০, লাগামহীন সবজির দাম

নরসিংদীর মনোহরদীর বিভিন্ন (মনোহরদী, চালাকচর, শেখের বাজার, হাতির দিয়া) বাজারে...

অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সমর্থন কমেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিষয়ক পদক্ষেপ নিয়ে দেশটিতে অসন্ত...

পানিশূন্য গাজীখালী, বাড়ছে দুর্ভোগ

ভরা বর্ষা মৌসুমে যেখানে নদী থাকার কথা ছিল পানিতে থইথই, সেখানে বাস্তব চিত্র সম...

পিরোজপুরে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

খানাকুনিয়ারী পি.ই.আর.সি ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী ও পশ্চিম কদম...

জুলাই গণঅভ্যুত্থয়ের কৃতিত্ব একার নয়: রিজভী

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয় বলে মন্তব্য করেছেন ব...

১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার হবে: চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট চলমান মামলাগুলো আগামী এক বছরের মধ্যে নিষ্পত্তির...

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে...

কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত

ইসরায়েলের একটি আদালত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কেৎসিওত কারাগ...

সেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক যুবক

নেত্রকোনার মদন উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী এক যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ...

সংবিধানে গ্রহণযোগ্য একটা সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে জনপ্রত্যাশা ধারণ করে একটি গ্রহণযোগ্য সংশোধনী আনতে চান বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা