ছবি: আমার বাঙলা
সারাদেশ

কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন: গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে দুর্বৃত্তদের আগুনের কারণে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) ভোর থেকে সকাল ৯টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। ছুটির দিন হওয়ায় উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা আগুন লাগার বিষয়টি প্রথমে জানতে পারেননি। তবে ধোঁয়া দেখা গেলে স্থানীয়রা বিষয়টি নজরে আনেন।

নাইট গার্ড এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও কিছু নথিপত্র সম্পূর্ণভাবে পুড়ে গেছে। সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান ও সদর উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ জানিয়েছেন, আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুমের পেছনের জানালার পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরবেলা থেকে সকাল ৯টার মধ্যেই দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করেছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের কাজ চলছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা