ছবি: আমার বাঙলা
সারাদেশ
বিজিবি

কুষ্টিয়া ও দৌলতপুর সীমান্তে ২ কোটি ৬১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চোরাচালানী অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৬১ লাখ ৮২ হাজার ৮৮০ টাকা। উদ্ধারকৃত মালামাল ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে জমা দেওয়া হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ১৪ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২ কোটি ৬১ লাখ ৮২ হাজার ৮৮০ টাকার মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার করে। এর মধ্যে রয়েছে—বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী “বেনাপোল এক্সপ্রেস” ট্রেন থেকে মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত ভারতীয় এলএসডি ৫ বোতল (৫০ এমএল) এবং ১ কেজি ফরচুন বাসমতি চাল। এসবের আনুমানিক মূল্য ২ কোটি ৬০ লাখ ৪৮০ টাকা।

এছাড়া ১৫ ডিসেম্বর দিবাগত রাত ১০টা ৩০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৯/২-এস থেকে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চরপাড়া নামক স্থানে বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়। নায়েক জীবন কুমার (নম্বর-৬৯৫২৫)-এর নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৮ কেজি গাঁজা (৫টি গাঁজা গাছ) জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৯৮ হাজার টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে সংরক্ষণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশি পেঁয়াজের ফুল, বাইসাইকেল ও বাসমতি চাল কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

কটূক্তি করায় নরেন্দ্র মোদির কাছে ক্ষমা চাইলেন তরুণী

দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থী আন্দোলনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ম...

‘আর্জেন্টিনায় কখনো বর্ণবাদের শিকার হইনি’ রামোস

ভেলেজ সার্সফিল্ডের তরুণ উইঙ্গার কিকি রামোস অবশেষে বিভিন্ন বিষয়ে নিজের মতামত জ...

ডায়াবেটিস রোগীদের খাদ্যতালিকা

ডায়াবেটিসে আক্রান্ত হলে শরীরে রক্তের গ্লুকোজ বা শর্করার মাত্রা স্বাভাবিকের তু...

সেউটা সীমান্তে ভয়াবহ ঢল, নিহত ৫৭ অভিবাসী

উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউটার সীমান্তে কয়েক দিনের নজিরবিহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা