ছবি: আমার বাঙলা
সারাদেশ

কুষ্টিয়ায় চারটি আসনের ৫৯৯টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

কুষ্টিয়া প্রতিনিধি

নির্বাচন উপলক্ষে কুষ্টিয়ার চারটি আসনের ৫৯৯টি ভোটকেন্দ্রে আজ সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী। আগামীকাল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কুষ্টিয়ার কুষ্টিয়া সদর, দৌলতপুর, ভেড়ামারা-মিরপুর ও কুমারখালী-খোকসা চারটি উপজেলার নির্বাচন কমিশনের উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আজ ব্যালট পেপার এবং নির্বাচনী সামগ্রী ভোটকেন্দ্রগুলোতে বিতরণ শুরু হয়। সন্ধ্যা নাগাদ এগুলো কেন্দ্রে পৌঁছে যাবে।

কুষ্টিয়া-০১ (দৌলতপুর)
মূল প্রতিদ্বন্দ্বী করছেন: ১.রেজা আহাম্মেদ (বিএনপি, ধানের শীষ) ২. মোঃ বেলাল উদ্দীন (জামায়াত, দাঁড়িপাল্লা) ৩. মোঃ নুরুজ্জামান (স্বতন্ত্র, বিএনপি বিদ্রোহী, মোটরসাইকেল)

ভোটার সংখ্যা:
মোট ভোটার: ৪ লাখ ৪ হাজার ৫০৪ জন
নারী ভোটার: ২ লাখ ১ হাজার ১১ জন
পুরুষ ভোটার: ২ লাখ ৩ হাজার ৪৯২ জন
হিজড়া: ০১ জন
পোস্টাল ভোটার: ৩৬০২

মোট ভোটকেন্দ্র: ১৩৫টি
ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ৫৭টি
অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ৪৭টি

আয়তন: ৪৬১ বর্গকিলোমিটার
ইউনিয়ন: ১৪টি

কুষ্টিয়া-০২ (মিরপুর/ভেড়ামারা)
মূল প্রতিদ্বন্দ্বী করছেন:১. মোঃ আব্দুল গফুর (জামায়াত, দাঁড়িপাল্লা)২. রাগীব রউফ চৌধুরী (বিএনপি, ধানের শীষ)

ভোটার সংখ্যা:
মোট ভোটার: ৪ লাখ ৭৮ হাজার ১ জন
নারী ভোটার: ২ লাখ ৩৮ হাজার ৮৭২ জন
পুরুষ ভোটার: ২ লাখ ৩৯ হাজার ১২৬ জন
হিজড়া: ০৩ জন
পোস্টাল ভোটার: ৪৬৪৬

মোট ভোটকেন্দ্র: ১৭০টি
ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ১৪টি
অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ০৮টি

আয়তন: ৪৪৯ বর্গকিলোমিটার
ইউনিয়ন: ১৯টি
পৌরসভা: ০২টি

কুষ্টিয়া-০৩ (সদর)
মূল প্রতিদ্বন্দ্বী করছেন:১. মোঃ জাকির হোসেন সরকার (বিএনপি, ধানের শীষ) ২. মোঃ আমির হামজা (জামায়াত, দাঁড়িপাল্লা)

ভোটার সংখ্যা:
মোট ভোটার: ৪ লাখ ৪০ হাজার ৬০৪ জন
নারী ভোটার: ২ লাখ ২৩ হাজার ৫৬৯ জন
পুরুষ ভোটার: ২ লাখ ১৭ হাজার ২৬৯ জন
হিজড়া: ০৪ জন
পোস্টাল ভোটার: ৩৬৫২

মোট ভোটকেন্দ্র: ১৪২টি
ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ১০৩টি
অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ০৪টি

আয়তন: ৩১৬ বর্গকিলোমিটার
ইউনিয়ন: ১৩টি
পৌরসভা: ০১টি

কুষ্টিয়া-০৪ (খোকসা/কুমারখালী)
মূল প্রতিদ্বন্দ্বী করছেন:১. সৈয়দ মেহেদী আহমেদ রুমী (বিএনপি, ধানের শীষ) ২. মোঃ আফজাল হোসেন (জামায়াত, দাঁড়িপাল্লা) ৩. আনোয়ার খান (ইসলামী আন্দোলন, হাতপাখা)

ভোটার সংখ্যা:
মোট ভোটার: ৪ লাখ ২৪ হাজার ৪১৬ জন
নারী ভোটার: ২ লাখ ১০ হাজার ৯০৮ জন
পুরুষ ভোটার: ২ লাখ ১৩ হাজার ৫০৪ জন
হিজড়া: ০৫ জন
পোস্টাল ভোটার: ৪৩৫৭

মোট ভোটকেন্দ্র: ১৫২টি
ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ৬৮টি
অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ৪০টি

আয়তন: ৪০১ বর্গকিলোমিটার
ইউনিয়ন: ২০টি
পৌরসভা: ০২টি

কুষ্টিয়ার চারটি আসনে বিএনপি, জামায়াতসহ ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোট ভোটার সংখ্যা: ১৭ লাখ ৪৭ হাজার ৫২৫ জন।

এদিকে নির্বাচনকে সুষ্ঠু করতে মাঠে রয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসারসহ প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা