জাতীয়
ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়েন বাইক আরোহী

কালশীতে দুর্ঘটনায় ২ যুবক নিহত 

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর কালশী নতুন রাস্তা এলাকার ফ্লাইওভারে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক ও আরোহী দুজনই নিহত হয়েছেন। নিহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ১৮ থেকে ১৯ হবে।

শুক্রবার (৪ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পর ফ্লাইওভারের নিচ থেকে একজন ও অপর একজনকে ফ্লাইওভার থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যান পথচারীরা। রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার (ইন্সপেক্টর তদন্ত) আবুল কাইয়ুম। তিনি বলেন, কালশী ফ্লাইওভারে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুইজন মারা গেছেন। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে।

ওই দুই যুবককে হাসপাতালে উদ্ধার করে নিয়ে আসা রকি নামে এক ব্যক্তি জানান, মিরপুর কালশী নতুন রাস্তা ফ্লাইওভারে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলে থাকা একজন ফ্লাইওভারের নিচে পড়ে যায় আর অপরজন ফ্লাইওভারে পড়ে থাকেন। পরে তাদের হাসপাতালে নিয়ে এলে মারা যায়।

সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম বলেন, রাতে পথচারীরা ওই দুই যুবককে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা