সারাদেশ

কালকিনিতে পঁচা ইটখোয়া দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে পৌর মেয়রের প্রশ্রয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে একটি সড়কের নির্মাণ কাজে পঁচা ইট ও খোয়া দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ করেছে স্থানীয়রা। এই বিষয়ে ঠিকাদারের প্রতিনিধিরা বলছেন, সড়কটিতে পঁচা ইট খোয়া দিয়ে নির্মাণ করলে পাথরের কার্পেটিং ভাল হবে।
তবে এই বিষয়ে পৌর মেয়র ঠিকাদারের পক্ষ নিয়ে দাবী করে বলেন, এলাকাবাসীর অভিযোগ সঠিক নয়। ঠিকাদার ভাল ভাবে কাজ করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়ন ‘লোকাল গর্ভরমেন্ট কোভিট-১৯ রেসপন্স এন্ড রিকভারি’ প্রকল্পের আওতায় কালকিনি-ভুরঘাটা বিসি রোড (রেন্ডিতলা) থেকে আলমগীর উকিলের বাড়ি পর্যন্ত ৯’শ মিটার সড়কের নির্মাণ
কাজ বাস্তবায়নের জন্য কালকিনি পৌরসভার সাথে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এস.এস এন্টারপ্রাইজের সাথে ৩৪ লাখ ৭
হাজার ৯’শ ৫ টাকার চুক্তি হয়। চুক্তি অনুসারে চলতি বছরের ৬ জুলাই ঠিকাদারী প্রতিষ্ঠান সড়কটি নির্মাণের কাজ শুরু করে। যা শেষ হওয়ার কথা রয়েছে ২০২৪ সালের ৫ জুন।

কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান বিশ্বব্যাংকের এই প্রকল্প থেকে বেশি মুনাফার উদ্দেশ্যে সড়কটিতে অতি নিম্নমানের ইট ও খোয়া বিছিয়ে কার্পেটিং করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা আবুল বাসার বলেন, ‘রাস্তাটি অনেক বছর ধরেই ভাঙ্গা চোরা ছিল। কিন্তু এখন পৌরসভা থেকে রাস্তাটি নতুন করে নির্মাণ করা হলেও খুবই পঁচা মানের ইট খোয়া দিয়ে বানানো হচ্ছে। ইটের খোয়া এতই পঁচা যে তা হাত দিয়ে চাপ দিলেই খোয়া গলে যায়।’

একই এলাকার আরেক বাসিন্দা মোহম্মদ ফারুক হোসেন দাবী করেছেন, ‘এই কাজের ঠিকাদার পৌর মেয়রের ঘনিষ্ট লোকজন। তাই তিনি সড়কটি টেকসই করে মেরামতের জন্য কোন পদক্ষেপ নেয়নি। বিদেশী টাকা লুটপাট করে খাওয়ার একটা ধান্ধা ছাড়া আর কিছুই না। এই সড়কও বেশিদিন টিকবে না।’

এই এলাকার ষাটোর্ধ্ব বাসিন্দা জয়নাল হোসেন বলেন, ‘ঠিকাদারা যখন ইট বিছায় রাস্তায়, তখন আমরা নিষেধ করেছিলাম। কিন্তু তারা শোনেনি। ঠিকাদারের লোকজন বলে, পঁচা ইট খোয়া রাস্তা বানালে রাস্তার ফিনিশিং ভাল হয়। তাই এই নিয়ে বেশি বাড়াবাড়ি করি নাই। বেশি বাড়াবাড়ি করলে ঠিকাদার পৌর মেয়রের লোক। পরে আবার আমাগো নানান ধরনের বিপদের মধ্যে ফেলাই দেবে। তাই ভয়ে কিছু আর বলি নাই।’

এই বিষয়ে মাদারীপুর সামাজিক আন্দোলন পরিষদের সভাপতি মো.জাহিদ হোসেন অনিক বলেন,‘বিদেশী অর্থায়নে তৃণমূল মানুষের জীবন মান উন্নয়নের জন্য সরকারের সড়ক নির্মাণের প্রকল্পে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে নির্মাণের ফলে সড়কটি যেমন টেকসই হবে না। তেমনি ভাবে সরকারের এই সুন্দর উদ্যোগটিও ব্যর্থ হবে। তাই আমি দাবী করছি, সড়কটি উন্নত মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে তৈরী করা হোক। পাশাপাশি এই প্রকল্পের নজরদারির দায়িত্বে থাকা কর্মকর্তাদের জবাবদিহির আওতায় নিয়ে আসা হোক।’

নিম্নমানের মালামাল ব্যবহার করে সড়ক নির্মাণের বিষয়টি জানতে চাইলে ঠিকাদারের প্রতিনিধি মো.সাইফুদ্দিন বলেন, ‘আমরা সড়কের কাজে কোন নিম্নমানের ইট খোয়া ব্যবহার করি নাই। রাস্তা যাতে ভাল মানের হয় সেভাবেই কাজ করেছি।’তবে পৌর মেয়র ঠিকাদারকে প্রশ্রয় দেওয়ার কথা অস্বীকার করে বলেন, এলাকাবাসী সড়কে নিম্নমানের ইট খোয়ার যে অভিযোগ তুলেছে তা সঠিক নয়। ঠিকাদার ভাল ভাবেই কাজ করছে।’

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা