সংগৃহিত
আন্তর্জাতিক
মাশা আমিনির মৃত্যুর খবর প্রচার

কারাবন্দি দুই নারী সাংবাদিককে মুক্তি দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে মাশা আমিনির মৃত্যুর খবর প্রকাশ করার কারণে এক বছরের বেশি সময় ধরে দুই নারী সাংবাদিককে কারাবন্দি থাকতে হয়েছিল। অবশেষে তাদের দুজনকে মুক্তি দেওয়া হয়েছে। মাশা আমিনির মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের সূত্রপাত হয়েছিল। খবর বিবিসির।

ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিলুফার হামেদি (৩১) এবং এলাহেহ মোহাম্মদীকে (৩৬) জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই দুই সাংবাদিক তাদের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছিলেন এবং আদালতের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা জামিনে মুক্ত থাকবেন।

ওই দুই নারী সাংবাদিককে যথাক্রমে ১৩ ও ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। দুই লাখ মার্কিন ডলার জামানতে তাদের জামিন হয়েছে। এই সময়ের মধ্যে তারা দেশত্যাগ করতে পারবেন না বলে জানানো হয়েছে।

দেশটির নৈতিকতা পুলিশের হাতে আটক হন মাশা আমিনি। পরে পুলিশ হেফাজতেই মারা যান তিনি। হিজাব পরিধানের কঠোর নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেফার করা হয়েছিল।

গত বছরের ১৩ সেপ্টেম্বর ঠিকভাবে হিজাব না পরায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন ২২ বছর বয়সী মাশা আমিনি। ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন কুর্দি বংশোদ্ভূত ওই তরুণী। পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাশা আমিনির মৃত্যুর পর দেশটিতে হিজাব-বিরোধী আন্দোলন শুরু হয়, যা পরবর্তীতে সরকার-বিরোধী আন্দোলনে রূপ নেয়। বিক্ষোভ আন্দোলনে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে। হাজার হাজার আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে এবং কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

তবে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দাবি, হিজাব-বিরোধী এ আন্দোলনে ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহিংসতায় কমপক্ষে ৪০০ জন নিহত হয়েছেন।

ইরানের নৈতিকতা পুলিশ আনুষ্ঠানিকভাবে গাশত-ই এরশাদ বা গাইডেন্স পেট্রোল নামে পরিচিত। দেশটির সাবেক কট্টরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের আমলে শালীনতা ও হিজাবের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পুলিশের এ শাখা প্রতিষ্ঠা করা হয়। ২০০৬ সালে প্রথমবারের মতো টহল শুরু করে পুলিশের এ শাখা।

১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের চার বছর পর ইরানে হিজাব বাধ্যতামূলক করা হয়। ওই বিপ্লবের মাধ্যমে দেশটিতে তৎকালীন মার্কিন-সমর্থিত সরকারকে উৎখাত ও ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। ওই বিপ্লবের পর প্রথম হিজাব-বিরোধী এত বড় বিক্ষোভের মুখে পড়েছে ইরান সরকার। এতে চাপে পড়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা