বিনোদন

কানে ‘আলী’ সিনেমার বিশেষ স্বীকৃতি, যা লিখলেন শাকিব খান

বিনোদন প্রতিবেদক

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন (বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি) দেওয়া হয় আদনান আল রাজীব পরিচালিত সিনেমাটিকে। শনিবার (২৪ মে) উৎসবের সমাপনী দিনে এই ঘোষণা করা হয়।

দেশের চলচ্চিত্রের এমন স্বীকৃতিতে আদনান আল রাজীবসহ পুরো ‘আলী’ টিমকে শুভেচ্ছা জানিয়েছেন বিনোদনের বিভিন্ন অঙ্গনের তারকারা। ঘটনাটিকে বাংলাদেশের জন্য ঐতিহাসিক মনে করছেন শাকিব খান। এ নিয়ে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে।

ফটোকার্ড শেয়ার করে শাকিব খানের ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। শাবাশ! আদনান ও টিম “আলী”।’ শাকিব খানের শুভেচ্ছা বার্তার মন্তব্যে আদনান আল রাজীব লিখেছেন, ‘ধন্যবাদ, শাকিব খান, আপনাকে ভালোবাসি।’

‘আলী’ সিনেমাটি কানে প্রদর্শিত হয় গত শুক্রবার। বিশেষ এ স্বীকৃতির পর ফেসবুকে আদনান আল রাজীব লিখেছেন, ‘এটা বাংলাদেশের জন্য। ধন্যবাদ কান চলচ্চিত্র উৎসব।’ প্রিমিয়ারের আগে কান থেকে আদনান আল রাজীব বলেছিলেন, ‘রাত পোহালেই আপনাদের সিনেমার প্রদর্শনী, কী অনুভূতি হচ্ছে।’ এমন প্রশ্নে এই পরিচালক বলেন, ‘গায়ে কাঁটা দিচ্ছে।’ দেশ-বিদেশের সিনেমা সমালোচক, পরিচালক, প্রযোজক সিনেমাটি নিয়ে কী বলেন, সে অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান তিনি।

আদনান আরো বলেন, ‘আমি বরাবরই বিশ্বাস করি, যখন আপনি সত্যিকারের কিছু বলেন, সবাই সেটা অনুভব করতে পারে, সে যে-ই হোক না কেন। আমি মুখোমুখি হব একজন নির্মাতা হিসেবে, নিজের গল্প নিয়ে, নিজের ভাষা নিয়ে। ভয় নেই; কারণ, আমি জানি, এটা আমার সত্য।’

নাটক, বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্র বানিয়ে ১৮ বছর পার করেছেন আদনান আল রাজীব। পরিচালক হিসেবে সবচেয়ে মন ভালো করা খবরটি পেলেন। ১৫ মিনিটের সিনেমা ‘আলী’ ছবির শুটিং প্রসঙ্গে আদনান জানান, গত বছরের ডিসেম্বরে সিলেটের বিভিন্ন লোকেশনে শুটিং করেছিলেন। টানা পাঁচ দিন কাজ করে শুটিং শেষ করেন।

সিনেমাটি উৎসবের কথা মাথায় রেখে বানিয়েছিলেন আদনান আল রাজীব। তবে তা যে কান উৎসব হবে, তা ভাবেননি তিনি। কানে মনোনয়নের পর আদনান প্রথম আলোকে বলেছিলেন, ‘আমরা তো আসলে কখনোই কান উৎসবের কথা ভাবিনি। এটা তো স্বপ্নের মতো ব্যাপার। আমাদের লক্ষ্য ছিল একটা ফিল্ম বানাব। এরপর একটা অভিনব ভাবনা মাথায় আসে। তখন আমার কাছে মনে হয়েছিল, এই ভাবনা নিয়ে কাজ করি।’

‘আমাদের একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, ক্যাটালগ নামে। বাংলাদেশ থেকে সেই প্রতিষ্ঠানে আছি আমি আর তানভীর, ফিলিপাইন থেকে আছে আমাদের আরও দুজন বন্ধু। চারজন মিলে গত বছরে প্রতিষ্ঠানটা শুরু করি। শুরুর পর কোনো কাজ করা হচ্ছিল না। এরপর আমরা কাজ শুরু করলাম। “আলী” গল্পটা বানালাম, যা আমাদের প্রতিষ্ঠানের প্রথম প্রযোজনা। ফেব্রুয়ারিতে আমরা জমা দিই কান উৎসবে। এরপর জানতে পারলাম মনোনয়নের খবর’, বলেন আদনান আল রাজীব।

কান উৎসবের অফিশিয়াল সাইটে সিনেমাটির গল্প নিয়ে বলা হয়েছে, উপকূলীয় একটি শহরের গল্প, যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়। কিন্তু এই গান গাওয়া নিয়েই রয়েছে এক রহস্য। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন আল আমিন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা