ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

কাজ করতে গেলে ক্লান্ত লাগার ৪ কারণ!

লাইফস্টাইল ডেস্ক: প্রতিদিন কাজ করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু এমন যদি হয় যে কাজ করতে গেলেই ক্লান্ত লাগে, তবে আগেই সতর্ক হোন।

কারণ কোনো কাজ করতে ইচ্ছা না করা শুধুমাত্র অলসতার কারণে ঘটে না, এর পেছনে অন্যতম বড় কারণ হতে পারে ক্লান্তি। আর এই ক্লান্তির অন্যতম কারণ হচ্ছে দেহে বিভিন্ন উপাদানের ঘাটতি।

মানবদেহ প্রয়োজনীয় ভিটামিন, আয়রনের অভাবে সব সময় ক্লান্ত থাকে। তখন আর কোনো কাজেই আগ্রহ থাকে না। সেইসাথে সারাক্ষণ ঝিমুনি লাগে, মাথা ধরে থাকে।

যদি এ ধরণের সমস্যা হয়ে থাকে তবে এর সম্ভাব্য ৪ কারণ জেনে নিন-

১) ভিটামিন বি১২-এর ঘাটতি:

ভিটামিন বি১২-এর ঘাটতির কারণে শরীরে অতিরিক্ত ক্লান্তি দেখা দিতে পারে। কারণ আমাদের শরীরে লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে ভিটামিন বি১২। এর পাশাপাশি শরীরে শক্তি জোগাতেও কাজ করে এই ভিটামিন। এর এভাবে ক্লান্তি ও দুর্বলতা বেড়ে যায় অনেকটাই। ভিটামিন বি১২-এর ঘাটতি দূর করতে ডিম, মাছ ও দুগ্ধজাত দ্রব্য খেতে হবে নিয়মিত।

২) ভিটামিন ডি-এর ঘাটতি:

শরীরে ক্লান্তি এসে ভর করার অন্যতম কারণ হলো ভিটামিন ডি এর ঘাটতি। কারণ এই ভিটামিন শরীরে শক্তি জোগাতে কাজ করে। সেইসঙ্গে পেশি শক্ত করতেও সাহায্য করে। ভিটামিন ডি এর ঘাটতি হলে ক্লান্তি ও দুর্বলতা যেন ছেঁকে ধরে। এই ভিটামিনের অভাব মেটানো খুব সহজ। রোদের মধ্যে মিনিট বিশেক সময় কাটালেই এর অভাব দূর হয়। সেইসঙ্গে বিভিন্ন সামুদ্রিক মাছ যেমন স্যামন, ম্যাকারেল জাতীয় মাছও ভিটামিন ডি-এর সমৃদ্ধ উৎস।

৩) আয়রনের ঘাটতি:

আমাদের যখন তখন ক্লান্ত বোধ করার অন্যতম কারণ হতে পারে শরীরে আয়রনের ঘাটতি। এটি আমাদের শরীরের সার্বিক সুস্থতার জন্য অন্যতম জরুরি উপাদান। কারণ এই আয়রনই আমাদের শরীরের সবগুলো কোষে অক্সিজেন পৌঁছে দিতে কাজ করে।

কারও শরীরে আয়রনের ঘাটতি থাকলে তার অ্যানিমিয়া দেখা দেয়। এর ফলে শরীরে ক্লান্তি ভর করে। আয়রনের ঘাটতি পূরণ করার জন্য পাতে নিয়মিত বিনস, রেড মিট, বিভিন্ন ধরনের ডাল, পালং শাক, কাঁচা কলা, কচু, কচুর মুখী ইত্যাদি রাখবেন।

৪) ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ঘাটতি:

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে। সেইসঙ্গে এটি শরীরে শক্তি জোগাতেও সাহায্য করে। এটি শরীরের জন্য খুব দরকারি একটি ফ্যাট। এর অভাবেও শরীরে ক্লান্তি দেখা দেয়। বাদাম, চিয়া বীজ, স্যামন, ম্যাকারেল মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। তাই এ ধরনের খাবার নিয়মিত রাখতে হবে তালিকায়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে খাল খননে সাশ্রয়ের ৪৭লাখ টাকা ফেরত

সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের এক অনন্য দৃষ্টান্ত স্থা...

মস্কোতে বোমা বিস্ফোরণ, নিহত ৩

রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছ...

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার জরুরি নির্দেশনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘ...

সেউটা সংকটে ইসরায়েলের হাত থাকার অভিযোগ

মরক্কো থেকে প্রায় ৬০ হাজার অভিবাসী স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউটায় প্র...

১৮ই শ্রাবণে যেসব জেলায় বজ্রবৃষ্টি

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়...

৩৮ রাজনৈতিক দলের হিসাব জমা, জানাল ইসি

বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও...

ভারতীয় কাঁচামরিচ আমদানিতে অনুমোদন

দেশের বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচাম...

রাশমিকার চোটে শুটিংয়ে বিরতি

শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। একটি...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫৮০ ভর্তি, মৃত্যু ৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

সবুজ ও বিনিয়োগবান্ধব অর্থনৈতিক অঞ্চলের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা