সারাদেশ

কলাপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আবিদ হাসান সাইমুম, কলাপাড়া (পটুয়াখালী)

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ- সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা

কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন এবং কলাপাড়া বিআরডিবির চেয়ারম্যান ফোরকান তালুকদার। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রান্তিক কৃষক-কৃষাণী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।


আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কৃষিভিত্তিক উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ডিজিটাল সংযোগের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে গ্রামীণ উন্নয়নে সরকারের আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।


অনুষ্ঠান শেষে বিআরডিবির আওতাধীন সফল সুবিধাভোগী সদস্যদের মাঝে ঋণ বিতরণ, কিশোরী সদস্যদের সঞ্চয়পত্রের চেক প্রদান এবং প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সমবায়ী সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মদনে রাতের আঁধারে যুবককে কুপিয়ে টাকা লুট ‎

নেত্রকোনার মদনে এক যুবককে রাতের আঁধারে কুপিয়ে আহত করে মোবাইল সেট ও লক্ষাধিক ট...

মনোহরদীতে মোবাইল কোর্ট, যুবকের জেল

ইউনিয়নের ড্রেনেরঘাট এলাকায় রাতের অভিযানে মোবাইল পরিচালনা করে ইয়াবা সেবনের...

সেলাইয়ের সুতোয় হাজারো নতুন জীবন গেঁথেছেন নাসিমা

তিনি জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের নাসিমা খানম। তাঁর প্রতিষ্ঠিত মাদাই...

রোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

দেশে ঢোকানো হচ্ছে বিষাক্ত ও ঝুঁকিপূর্ণ প্রাণী

সম্প্রতি ঢাকায় মিরপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখ...

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ বাংলাদেশের প্রধা...

এলডিসি উত্তরণ সফল করতে এখনই কার্যকর উদ্যোগের আহ্বান তথ্যমন্ত্রীর

এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের জন্য সম্ভাব্য তিন বছরের বর্ধিত সময়কে দ...

চাহিদা বাড়ায় লোডশেডিং বেড়েছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

তীব্র তাপপ্রবাহ, বিশ্বকাপ ফুটবল খেলা এবং কৃষিতে চাহিদা বাড়ার কারণেই সাম্প্রতি...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

মদনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

“তারুণ্যের অংশগ্রহণ, পল্লী উন্নয়নের সমাধান”—এই প্রতিপাদ্যকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা