সংগৃহীত
আন্তর্জাতিক

এবিসি নিউজের বিরুদ্ধে মানহানির মামলা, দেড় কোটি ডলার পাবেন ট্রাম্প

আমার বাঙলা ডেস্ক

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মানহানির মামলা দফারফা করতে দেড় কোটি ডলার পরিশোধে রাজি হয়েছে দেশটির সংবাদমাধ্যম এবিসি নিউজ। প্রতিষ্ঠানটির উপস্থাপক জর্জ স্টেফানোপোলাস প্রমাণ ছাড়াই ট্রাম্পকে ধর্ষণের জন্য অভিযুক্ত বলে মন্তব্য করেছিলেন।

শনিবার (১৪ ডিসেম্বর) এবিসি নিউজ এই সিদ্ধান্ত নিয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মীমাংসার শর্ত হিসেবে স্টেফানোপোলাসের বক্তব্যের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে বিবৃতি দেবে প্রতিষ্ঠানটি। এবিসি নিউজ ট্রাম্পের পক্ষে একটি প্রেসিডেন্ট ফাউন্ডেশন অ্যান্ড মিউজিয়াম স্থাপনের জন্য দেড় কোটি ডলার দেবে। এ ছাড়া ট্রাম্পের আইনি খরচের জন্য ১০ লাখ ডলার দেবে এবিসি নিউজ।

চলতি বছর ১০ মার্চ সাউদ ক্যারোলিনার রিপাবলিকান কংগ্রেসপারসন ন্যান্সি ম্যাসের সাক্ষাৎকার নিয়েছিলেন স্টেফানোপোলাস। সে সময় ট্রাম্পকে নিয়ে বিতর্কিত মন্তব্যটি করেন তিনি।

স্টেফানোপোলাস বলেন, বিচারক ও দুটি পৃথক জুরি ট্রাম্পকে ধর্ষণের জন্য দায়ী বলেছেন। ট্রাম্পকে সমর্থনের পেছনে ম্যাসের কারণ জানতে চেয়ে সাক্ষাৎকার চলাকালে ১০ বার এই মন্তব্য করেন তিনি।

২০২৩ সালে নিউ ইয়র্কের একটি আদালত রায় দিয়েছিলেন, ম্যাগাজিন কলামিস্ট ই. জিন ক্যারলকে যৌন নির্যাতন করেছেন ট্রাম্প। যৌন নির্যাতন ও মানহানির জন্য ট্রাম্পকে পৃথক দুই মামলায় দায়ী করেন আদালত।

তবে আদালত বলেছেন, নিউ ইয়র্কের আইনে সুনির্দিষ্ট সংজ্ঞা অনুযায়ী ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়নি। এক মামলায় ক্যারলকে আট কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার জন্য ট্রাম্পের প্রতি নির্দেশনা জারি করা হয়।

ঘটনার মীমাংসার বিষয়ে এবিসি নিউজের একজন মুখপাত্র জানান, মামলাটি নির্ধারিত শর্তে মীমাংসায় পৌঁছেছে বলে আমরা সন্তুষ্ট।

এদিকে বিবিসির মার্কিন অংশীদার প্রতিষ্ঠান সিবিএসের বিরুদ্ধেও প্রতারণামূলক আচরণের অভিযোগে মামলা করেছেন ট্রাম্প। এর আগে, ২০২৩ সালে সিএনএনের বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি। তার অভিযোগ, অ্যাডলফ হিটলারের সঙ্গে তাকে তুলনা করেছে প্রতিষ্ঠানটি। অবশ্য এই মামলাটি খারিজ হয়। এ ছাড়া নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে করা মামলাও বাতিল হয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ঢাকায় ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ

দীর্ঘ আট বছর পর আবারও বাংলাদেশের মাটিতে বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্...

সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন

নির্বাচিত বিএনপি সরকারের সাত মাসের শাসনামলে দেশে মানুষের বাকস্বাধীনতা ও নাগরি...

ইয়েমেনের যুদ্ধে ঝুঁকিতে ১ লাখ ৩৭ হাজার শিশুর ভবিষ্যৎ

ইয়েমেনে চলমান সংঘাতের কারণে বিদ্যালয়গামী ১ লাখ ৩৭ হাজারের বেশি শিশুর শিক্ষা ক...

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দেবীগঞ্জ থানার অফি...

নেইমারের সতীর্থ হয়ে সান্তোসে কৌতিনহোর নতুন শুরু

ইউরোপের ঝলমলে ফুটবল মঞ্চ থেকে অনেক দূরে হলেও ফুটবলের রোমাঞ্চ ফুরিয়ে যায়নি। ব্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা