ছবি: আমার বাঙলা
সারাদেশ

এনসিপির জয়পুরহাট জেলা আহ্বায়কের পদত্যাগ

জয়পুরহাট প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। গত ২ জুলাই তিনি দলের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন। তবে কেন্দ্রীয়ভাবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত না আসায় শুক্রবার (১৭ জুলাই) সাংবাদিকদের বিষয়টি জানান তিনি।

পদত্যাগপত্রে গোলাম কিবরিয়া তাপস উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে জয়পুরহাট জেলা শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। দলের আদর্শ ও উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে জেলার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থতা ও বয়সজনিত কারণে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। দায়িত্ব পালনে ব্যাঘাত ঘটার আশঙ্কা থেকেই তিনি আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, পদ ছাড়লেও দলের একজন সাধারণ সদস্য হিসেবে ভবিষ্যতেও দলের মঙ্গল ও অগ্রযাত্রায় কাজ করে যাবেন। দায়িত্ব পালনের সময়ে সহযোগিতার জন্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

গোলাম কিবরিয়া তাপস বলেন, “গত ২ জুলাই লিখিত আবেদনের মাধ্যমে আমি কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। কেন্দ্র থেকে এখনো কোনো সাড়া না পাওয়ায় স্থানীয়ভাবে আমার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছি।”

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগে দায়িত্বপ্রাপ্ত) ইমরান ইমন বলেন, “বিষয়টি আমি অনানুষ্ঠানিকভাবে শুনেছি। তবে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্রটি আমার কাছে আসেনি।”

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চীনের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে: ফখরুল

বাংলাদেশের সঙ্গে চীনের ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার ক...

চিকিৎসা না পেয়ে মৃত্যুর অভিযোগ

নীলফামারীর ডিমলায় যথাযথ চিকিৎসা অভাবে মেয়ে রাব্বিনা আক্তারের মৃত্যু হয়েছে বলে...

হামলা অব্যাহত, হুমকি তেহরানের

ইসলামাবাদ সমঝোতা চুক্তির পরও ইরানে সামরিক অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।...

রেলপথের বাইরে জমির রমরমা বেচাকেনা

দীর্ঘ প্রতীক্ষার সিরাজগঞ্জ বগুড়া রেল লাইন নির্মাণের উদ্যোগ সরকার নিল...

ঝড়ের শঙ্কায় ৪ বন্দরে সতর্কতা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে দেশের সমুদ্রবন্দর ও উপকূলী...

দেশের স্বার্থ রক্ষায় কাজ করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছেন বলে জান...

ইইউ বাজারে রফতানিতে বাংলাদেশের সর্বোচ্চ পতন

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন...

আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে থাইল্যান্ডে আইজিপি

আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ ও স্ক্যাম সেন্টার কম্পাউন্ডবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেল...

দেশ পুনর্গঠনে কাজ শুরু হয়েছে: ফখরুল

দীর্ঘ ১৫ বছরে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছ...

বিএনপির বার্ষিক আয় ২২ কোটি টাকা

২০২৫ সালে বিএনপির আয় হয়েছে ২২ কোটি টাকা। দলীয় সদস্যপদ নবায়ন, বিভিন্ন স্তরের ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা